খেলাধুলা ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৪:৪৮ পি.এম
সুযোগ ছিল ১৫-১৬ বলে পঞ্চাশে পা রাখার। ১৩ বলে ৩৯ রান করা অবস্থায় পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিমকে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে তুলে মেরেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।
ওই শটটা ছক্কা হলে ১৫ বলে রান দাঁড়াতো ৪৪। কিন্তু পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী সীমানার ওপর শূন্যে শরীর ঝাঁকি দিয়ে হাতে থাবা মেরে সেই সম্ভাব্য ছক্কা প্রতিহত করেন। হায়দারের হাতে লেগে বল মাঠের ভেতরে পড়লে ১ রান পান মাহিদুল। তাতে রান দাঁড়ায় ৩৯।
১৫ বলে ৩৯ করা মাহিদুল পরের ৩ বলেই তুলে নেন ১১ রান। চট্টগ্রামের বাঁহাতি ফাস্ট বোলার শরিফুলের করা ১৯ নম্বর ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকানো অংকন দ্বিতীয় বলে হাঁকান বিশাল ছক্কা। ১৭ বলে ৪৯ রানে দাঁড়িয়ে সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন অর্ধশতক।
এর মধ্য দিয়েই খুলনা টাইগার্সের টপ অর্ডার ব্যাটার মাহিদুল ছাড়িয়ে গেলেন তার পূর্বসূরি রনি তালুকদারকে। ১৮ বলে হাফ সেঞ্চুরি করে গড়লেন নতুন রেকর্ড। তার ১৮ বলে করা ৫০ রান বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম।
এতদিন সেই কৃতিত্বটি ছিল রনি তালুকদারের। আজ মঙ্গলবার থেকে বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির মালিক আর রনি তালুকদার নন, সেটি মাহিদুল ইসলাম অঙ্কনের।
রনি তালুকদার ২০২৩ সালের ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রনির রেকর্ড ভেঙে দিলেন মাহিদুল। শেষ পর্যন্ত ২২ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪০ রানই আসে ছক্কা (৬টি) ও বাউন্ডারি (১টি) থেকে।
তবে বিপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরিটি সুনিল নারিনের। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চিটাগাং কিংসের বিপক্ষে ১৩ বলে ফিফটি করেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার।
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড
ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস
তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন
স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল
টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি
বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড