খেলাধুলা ডেস্ক ০৫ জানু ২০২৫ ০৯:২২ পি.এম
এবারের বিপিএলে শুরু থেকেই ব্যাট ও বলের লড়াই জমে উঠেছে। ব্যাটাররা রান করছেন। চার-ছক্কা হাঁকাচ্ছেন ডজনকে ডজন। অন্যদিকে বোলাররাও প্রায় ম্যাচেই বল হাতে জ্বলে উঠেছেন।
উইকেট শিকারে এখন পর্যন্ত সবার ওপরে তাসকিন আহমেদ। দল সুবিধা করতে না পারলেও দুর্বার রাজশাহীর উদ্বোধনী বোলার তাসকিন এরইমধ্যে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে বিপিএলের ইতিহাসে নতুন রেকর্ডও গড়েছেন।
বিপিএলে এতকাল ৬ উইকেট দখলের কৃতিত্ব থাকলেও ৭ উইকেট ছিল না কোনো বোলারের। এবার সেই অধরা কৃতিত্ব স্থাপন করেছেন তাসকিন। ঢাকার বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট দখল করেছেন ডানহাতি পেস সেনসেশন। ফর্মের চূড়ায় থাকা এ ফাস্টবোলারের ঝুলিতে ৩ ম্যাচে জমা পড়েছে ১২ উইকেট।
উইকেট শিকারে দ্বিতীয় স্থানটি ভিনদেশি ক্রিকেটার খুশদিল শাহর। মূলত ব্যাটার হলেও এবারের বিপিএলে বেশ সুনিয়ন্ত্রিত বোলিং করে সমীহ আদায় করছেন তিনি। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রংপুর রাইংডার্সের এই স্পিনারের উইকেট ৭টি।
উইকেট প্রাপ্তিতে সেরা পাঁচে থাকা এর পরের তিন বোলারই বাংলাদেশের। ওই ৩ জন হলেন- নাহিদ রানা, আবু হায়দার রনি ও অ্যালিস আল ইসলাম।
এর মধ্যে রংপুর রাইডার্সের ফাস্টবোলার নাহিদ রানার উইকেট ৬টি। তার সেরা বোলিং স্পেল ৪/২৭। একইভাবে খুলনা টাইগার্সের মিডিয়াম পেসার আবু হায়দার রনিও পেয়েছেন ৬ উইকেট। এ বাঁহাতি পেসারের সেরা বোলিং ৪/৪৪।
দুই দ্রুত গতির বোলার রানা ও আবু হায়দারের পাশাপাশি ৫ উইকেট শিকার করে পঞ্চম স্থানে আছেন আল ইসলাম। চিটাগং কিংসের এই বোলারের পাশাপাশি ৫ উইকেট শিকার করেছেন আরও একজন। তিনি শেখ মেহেদী। ফরচুন বরিশালের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেটের পতন ঘটিয়ে রংপুরকে গুরুত্বপূর্ণ জয় উপহার দিয়েছেন এ অফস্পিনার।
এছাড়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি আলাউদ্দীন বাবুর (ঢাকা ক্যাপিটাল) ঝুলিতেও আছে ৫ উইকেট। তার ঠিক পিছনেই আছেন খুলনা টাইগার্সের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ (৪টি)।
এছাড়া সমান ৩ উইকেট দখল করেছেন চিটাগং কিংসের আরাফাত সানি, রংপুর রাইডার্সের সাইফউদ্দীন, ঢাকা ক্যাপিটালের মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাজশাহীর হাসান মুরাদ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন
ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার
২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন
স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত
বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন
প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা
বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি
তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা
ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড