নিজস্ব প্রতিবেদক ১৯ জানু ২০২৫ ০৫:২৩ পি.এম
দেশের ১৯টি সম্ভাবনাময় খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে হিটম্যাপ উন্মোচন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
রোববার (১৯ জানুয়ারি) বিডা হিটম্যাপটি প্রকাশ্যে আনে যা ভবিষ্যৎ বিনিয়োগের প্রচারে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে।
এফডিআই হিটম্যাপে ১৯টি খাতকে বাজার প্রস্তুতি ও সম্ভাবনা, ইনপুট ফ্যাক্টরের প্রাপ্যতা, জাতীয় লক্ষ্য (এসডিজি ও ইএসজি)- এই তিনটি প্রধান মানদণ্ডের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করেছে বিডা।
ক্যাটাগরি ‘এ’ কে বলা হচ্ছে ‘তাৎক্ষণিক লক্ষ্য’, যা উচ্চ বাজার প্রস্তুতি, দ্রুত প্রবৃদ্ধি এবং অনন্য প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। এই ক্যাটাগরিতে আছে কোর অ্যাপারেল, ফার্মাসিউটিক্যালস (এপিআই ছাড়া), কৃষি প্রক্রিয়াকরণ, আইটি-সক্ষম সেবা, উন্নত টেক্সটাইল এবং নবায়নযোগ্য শক্তি খাত।
ক্যাটাগরি ‘বি’ হলো দ্রুত প্রবেশযোগ্য খাত, এতে মধ্যম মানের বাজার প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকলেও এটি শক্তিশালী প্রতিযোগিতামূলক সুবিধাসম্পন্ন খাত। অটোমোটিভ পার্টস, ফুটওয়্যার, হালকা প্রকৌশল ও চামড়া খাত এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।
ক্যাটাগরি ‘সি’ তে রয়েছে লজিস্টিকস এবং ইলেকট্রনিকস ও অ্যাসেম্বলি খাত। উন্নয়ন সম্ভাবনা থাকা সত্ত্বেও এই খাতে ইনপুট চ্যালেঞ্জ সমাধানে বিশেষ চুক্তি প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া, নীতি ও সক্ষমতা উন্নয়ন, দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা এবং ইকোসিস্টেম উন্নয়নের প্রয়োজনীয় খাত যথা: ইভি ব্যাটারি, মেডিক্যাল ডিভাইস, টেকনিক্যাল টেক্সটাইল, খেলনা, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই), সেমিকন্ডাক্টর ও প্লাস্টিক খাত রয়েছে ডি ক্যাটাগরিত।
এফডিআই হিটম্যাপের কার্যকারিতা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম, রোড শো এবং নীতি উন্নয়নের উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে বিডা। এর পাশাপাশি একটি পাবলিক-প্রাইভেট উপদেষ্টা কাউন্সিল গঠন করে নীতিগত ঘাটতি পূরণ এবং ইকোসিস্টেম শক্তিশালীকরণের কাজও করবে তারা।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এফডিআই হিটম্যাপ শুধু একটি পরিকল্পনা নয়, বরং আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ প্রচেষ্টার জন্য একটি রূপরেখা। আমরা যে কোনো রোড শো, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বা নীতিগত সহায়তা এই তথ্যনির্ভর বিশ্লেষণ অনুযায়ী পরিচালনা করব।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নহিয়ান রহমান রোচি বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি থাকা সত্ত্বেও, এফডিআই বর্তমানে জিডিপির মাত্র ০.৫ শতাংশে অবস্থান করছে, যেখানে এর বৈশ্বিক গড়ই ৩ থেকে ৪ শতাংশ। হিটম্যাপ এই প্রবণতা পালটে দিতে এবং খাতভিত্তিক অগ্রাধিকার প্রদান, বিনিয়োগকারী বাজার শনাক্তকরণ এবং জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশল তৈরিতে সাহায্য করবে।
এই হিটম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, প্রাইস ওয়াটার হাউস কুপারস (PwC), আর্নস্ট অ্যান্ড ইয়ং (EY), বোস্টন কনসালটিং গ্রুপ (BCG), আন্তর্জাতিক আর্থিক সংস্থা (IFC), আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, লাইটক্যাসল পার্টনারস, ইনস্পাইরা অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটিং লিমিটেড, বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (JICA), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO) এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (KOTRA)।
হিটম্যাপটি প্রতি বছর পর্যালোচনা ও হালনাগাদ করা হবে। যাতে এটি বাজারের পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ থাকে।
রূপালী ব্যাংকে মাসে ৫ হাজার করে ১০ বছর জমালে মিলবে ১০ লাখ টাকা
যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার - বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের বিশাল চমক: একযোগে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন
দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে কমলো পেঁয়াজের দাম
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
আইসিসিবি-তে শুরু হলো ১৯তম ঢাকা অটো সিরিজ: দর্শকদের আকর্ষণের কেন্দ্রে হোসাইন মটরস
রিহ্যাব এর নতুন প্রেসিডেন্ট ড. মোঃ আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক
লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ
বাংলাদেশ সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে - বাণিজ্যমন্ত্রী
অত্যন্ত নগণ্য হারে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে - অর্থমন্ত্রী
এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করে - বাণিজ্যমন্ত্রী
জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’: উৎসবের কেনাকাটা এখন অনলাইনে
এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশ
দারাজ ৪.৪ সামার সেল: সিজনের সেরা ডিল নিয়ে আসছে দারুণ সব অফার
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ
১০দিন বন্ধ শেষে ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
ন্যাশনাল ব্যাংকসহ চার ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
বাংলাদেশ চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BCCCI) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশে এলো টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি
বিজিএমইএ’র ২০২৬ সংবর্ধনায় বিএনপি মনোনীত সংসদ সদস্য মোঃ আবুল কালাম
শিল্পবান্ধব নীতি প্রণয়নে জনপ্রতিনিধিদের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান বিজিএমইএ-র প্রথম সহ-সভাপতি সেলিম রহমানের
ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ
ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু
"বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: ব্যবসায়ীদের ভাগ্যউন্নয়নে নতুন চমকের প্রত্যাশা হাজী মো. উল্লাহ রাজেশের"
ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
রমজানের আগেই হিলিতে পেঁয়াজ ও রসুনের দামে ঊর্ধ্বগতি
ধর্মঘট স্থগিত, সচল হলো চট্টগ্রাম বন্দর