আর্ন্তজাতিক ডেস্ক: ২৬ জানু ২০২৫ ০২:৩৩ পি.এম
আফগানিস্তানের রাজধানী কাবুলে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ইরানের কোনো শীর্ষ কর্মকর্তা আফগানিস্তানে সফর করছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকাই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীর একদিনের এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষার প্রচেষ্টার অংশ।
এই সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষৎ করেছেন আরাগচি। রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থনৈতিক বিষয়ের উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদারের সঙ্গে বসার কথা রয়েছে তার।
ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা, রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। গত কয়েক বছর ধরে পানির অধিকার এবং হেলমান্দ ও হারিরুদ নদীতে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে ইরান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।
ইরান এবং আফগানিস্তানের মধ্যে ৯০০ কিলোমিটারের (৫৬০ মাইল) বেশি সীমান্ত অবস্থিত। এছাড়া দুই দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষে তালেবান ক্ষমতায় আসার পর হাজার হাজার আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে ইরান।
২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই ইরানে আফগান অভিবাসীর স্রোত বেড়ে গেছে।
গত বছরের সেপ্টেম্বরে ইরানের স্থানীয় মিডিয়া জানায়, আফগানিস্তানের সঙ্গে পূর্ব সীমান্তের ১০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে একটি প্রাচীর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এটি অভিবাসীদের প্রধান প্রবেশপথ এবং সেখানেই সবচেয়ে বেশি অভিবাসী স্রোত সামাল দিতে হয়।
গত ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছিলেন, ৬০ লাখেরও বেশি আফগান নাগরিক ইরানে আশ্রয় নিয়েছে। বহু বছর ধরেই আফগানিস্তানে ইরানের সক্রিয় কূটনৈতিক উপস্থিতি রয়েছে। কিন্তু ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত ইরান তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে
হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে
পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি