ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক ২৯ আগষ্ট ২০২৬ ০৩:৫১ পি.এম

নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কয়েক দিন পরও নিখোঁজ প্রায় ৩ হাজার মানুষের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। প্রবল পানির স্রোত, কাদা ও ধ্বংসাবশেষের ঢলে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। শনিবার পর্যন্ত উদ্ধার হয়েছে ৬৩৩টি মরদেহ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই দুর্যোগে নেপাল ও চীনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছু মরদেহ নেপালের নদীর স্রোতে ভেসে ভারতের অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজের তালিকায় ৯৩৩ জলবিদ্যুৎকর্মী

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় বিপুলসংখ্যক জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো প্রকল্প রয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিখোঁজের তালিকায় নতুন করে ৯৩৩ জন জলবিদ্যুৎকর্মীর নাম যুক্ত করেছে।

এ ছাড়া নিখোঁজদের তালিকায় ট্রেকার এবং তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রায় যাওয়া ব্যক্তিদের নামও রয়েছে।

নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ১ হাজার ৯২৪ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না। তাদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।

‘নদীর কাছের সব বসতি ভেসে গেছে’

দুর্যোগ থেকে বেঁচে যাওয়া মানুষজন জানিয়েছেন, মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘরবাড়ি, সম্পদ ও স্বজন হারিয়ে এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

বেঁচে যাওয়া বুদ্ধি রাম দাঙ্গোল এএফপিকে বলেন, ‘নদীর কাছের সব বসতি ভেসে গেছে। সেখানে এখন আর কিছুই নেই।’

নিখোঁজ ভাইয়ের অপেক্ষায় থাকা সামঝানা থিং বলেন, ‘আমরা কিছুই জানি না। আশা করছি, সে নিরাপদ কোনো জায়গায় আছে।’

৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা

রেড ক্রস জানিয়েছে, ভয়াবহ এই দুর্যোগে মানুষের ওপর ব্যাপক মানসিক ও শারীরিক আঘাত নেমে এসেছে। প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে জীবিতদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে অনেক এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সরবরাহ কমে আসছে।

উদ্ধার অভিযানেও নতুন ঝুঁকি

নিখোঁজদের সন্ধানে অভিযান চলার মধ্যেই নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল স্রোতে বরফ, কাদা ও ধ্বংসাবশেষ জমে বিভিন্ন স্থানে বিশাল জলাধারের মতো পানি আটকে আছে। এসব জলাধার ভেঙে গেলে নতুন করে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

ঝুঁকি বিবেচনায় নেপালের পুলিশ উদ্ধারকর্মীদের ‘অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে। তিব্বত প্রান্তে আবারও একটি বাঁধ ভেঙে যাওয়ার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে তারা।

চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গিরং এলাকায় নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতির ঝুঁকি কিছুটা কমেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই এলাকায় দুই গ্রামবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সুড়ঙ্গে আটকা জলবিদ্যুৎকর্মী

নেপাল সীমান্তের দিকে ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে কয়েকজন মানুষ আটকা পড়েছেন বলে শনাক্ত করেছে দেশটির সেনাবাহিনী। তাদের উদ্ধারে সুড়ঙ্গে প্রবেশের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে সুড়ঙ্গের প্রবেশপথগুলো ঠিকমতো শনাক্ত করা না যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

এরই মধ্যে ওই এলাকা থেকে প্রায় ৩৫০ জন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একই এলাকায় আটকা পড়া আরও শতাধিক মানুষকে উদ্ধারে অভিযান চলছে।

‘ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ভেসে গেছেন’

ত্রিশূলী উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প থেকে উদ্ধার হওয়া শ্রমিকরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

বুদ্ধ তামাং নামে এক শ্রমিক জানান, বন্যার সময় তিনি কর্মস্থলের একটি সুড়ঙ্গের ভেতরে থাকায় প্রাণে বেঁচে যান। ২৪ ঘণ্টার বেশি সময় আটকা থাকার পর বৃহস্পতিবার হেলিকপ্টারে করে তাকে উদ্ধার করা হয়।

তামাং বলেন, ‘অন্য পাশে কাজ করা ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই ভেসে গেছেন।’

ভারতে উদ্ধার ৭ মরদেহ

নেপাল থেকে প্রবাহিত নদীগুলোর স্রোতে ভেসে কিছু মরদেহ ভারতের বিভিন্ন এলাকায় চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদী থেকে ইতোমধ্যে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ বন্যায় ভেসে যাওয়া ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।

কৈলাস তীর্থযাত্রায়ও বিপর্যয়

নেপাল-চীন সীমান্তে নিখোঁজদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বহু হিন্দু তীর্থযাত্রীও রয়েছেন। তাদের অনেকেই তিব্বতের পবিত্র কৈলাস পর্বতে তীর্থযাত্রার পথে ছিলেন।

৪৬ বছর বয়সী শিবরঞ্জনী মুথুনাথান ৫৬ জনের সঙ্গে একটি বাসে করে চীনের সীমান্তের দিকে যাচ্ছিলেন। প্রথমে তারা যানজটে আটকে পড়েছেন বলে মনে করেছিলেন। কিন্তু হঠাৎ কুয়াশা ও ধোঁয়ার মতো কিছু তাদের ঘিরে ফেলে।

এরপর প্রবল পানির স্রোত গাড়িগুলোর দিকে ধেয়ে আসে। অনেক গাড়ি পানির তোড়ে ভেসে যায় এবং কিছু কাদার নিচে চাপা পড়ে।

মুথুনাথান জানান, তারা একে একে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পাহাড়ের ওপর আশ্রয় নেন।

ভয়াবহ এই দুর্যোগের পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে নতুন করে বন্যার আশঙ্কা, দুর্গম পাহাড়ি এলাকা এবং ব্যাপক ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকারীদের প্রতিনিয়ত ঝুঁকির মুখে কাজ করতে হচ্ছে।

আরও খবর

news image

ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’

news image

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার

news image

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার

news image

সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা

news image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস