ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে

আন্তর্জাতিক ডেস্ত ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৫:২২ পি.এম

হলিউড তারকা ও মানবিক সহায়তাকর্মী অ্যাঞ্জেলিনা জোলি ইউক্রেন সফরের সময় রুশ হামলায় ক্ষতিগ্রস্ত দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি বক্সিং ক্লাবে আকস্মিকভাবে উপস্থিত হন। 

সোমবার ইউক্রেনের বক্সিং ফেডারেশন ও ক্লাবটির মালিক এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

অভিনেত্রী জোলি অতীতে শরণার্থীদের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তিনি অন্তত দুবার সফর করেছেন।

ইউক্রেনের বক্সিং ফেডারেশন প্রকাশিত একটি ছবিতে জোলি ও তার ছেলে নক্সকে একটি বক্সিং জিমে দেখা যায়। ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জানায়, ‘খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি খারকিভের স্পাদকোয়েমেটস বক্সিং ক্লাব পরিদর্শন করেছেন।’

পোস্টে আরও বলা হয়, ‘তার ছেলে নক্স ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে ক্লাবে মুয়াই থাই প্রশিক্ষণে অংশ নেয়।’ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। ২০২২ সালের শুরুতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই রুশ বাহিনী শহরটিতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে আসছে।

বর্তমানে শহরটি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রায় প্রতিদিনের লক্ষ্যবস্তু। স্পাডকোয়েমেটস ক্লাবের মালিক পাভলো চিশকো বলেন,  এটি এআইও নয়। সম্পূর্ণ আকস্মিকভাবেই অ্যাঞ্জেলিনা জোলি আমাদের জিমে এসেছিলেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত।

চিশকো আরও বলেন, ‘তিনি আমাদের প্রশংসা করে জানান যে আমাদের জিমটি তার ভালো লেগেছে।  আমরাও তাকে ধন্যবাদ জানাই। পরে তিনি আমার ছেলেকে জিজ্ঞেস করেন, সে কতদিন ধরে খেলাধুলা করছে।’

তিনি আরও বলেন, ‘এটাই আসল ভদ্রতা। তার ছেলেও ঠিক একই রকম। এটি সত্যিই দারুণ ছিল!’

আরও খবর

news image

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: ধারণা বদলে কথোপকথন শুরুর আহ্বান

news image

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত খারকিভে জোলি, গেলেন বক্সিং ক্লাবে

news image

সৌদি ভূখণ্ডে হুতিদের হামলা, ৭৩ জন আহত

news image

ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’

news image

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার

news image

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার

news image

সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা

news image

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২

news image

অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯

news image

বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

news image

আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে

news image

ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন

news image

জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য

news image

এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান

news image

গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ

news image

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে

news image

গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক

news image

আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত

news image

ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা

news image

চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

news image

মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি

news image

ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়

news image

জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে

news image

শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন

news image

বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী

news image

বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়

news image

রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন

news image

ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে

news image

চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু