আন্তর্জাতিক ডেস্ত ২৩ আগষ্ট ২০২৬ ০৭:১৫ পি.এম
থাইল্যান্ডের বিদ্রোহকবলিত দক্ষিণাঞ্চলে শনিবার রাতে বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে ৫১টি অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। সরকারি স্থাপনাসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ড (আইএসওসি) ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় একটি স্থানীয় সরকারি দপ্তর, একটি সেভেন-ইলেভেন দোকান এবং চুরি করা একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
আইএসওসি জানায়, শনিবার রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সীমান্তের বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এসব সমন্বিত হামলা চালানো হয়। সবচেয়ে বেশি হামলা হয়েছে নারাথিওয়াত প্রদেশে। পাশের ইয়ালা ও পাত্তানি প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে।
নারাথিওয়াতে হামলার পর রাতভর কারফিউ জারি করা হয়। প্রদেশটির গভর্নর বুনচুয়াই হোমইয়ামিয়েন জানান, রোববার সকালে কর্তৃপক্ষ বিভিন্ন হামলাস্থলে তদন্ত শুরু করেছে। এসব স্থানের মধ্যে স্থানীয় সরকারি কার্যালয়, টেলিযোগাযোগ টাওয়ার ও বিদ্যুতের খুঁটিও রয়েছে।
গভর্নর বলেন, রোববার সকালে নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে আহত দুজনের বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।
আইএসওসি জানিয়েছে, হামলার সময় নারাথিওয়াতের একটি উপজেলা প্রশাসনিক সংস্থার কার্যালয় থেকে একটি গাড়ি চুরি করা হয়। পরে গাড়িটি আগুনে পুড়ে একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওই সময় কার্যালয় ভবনেও আগুন ধরে যায়।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২০০৪ সাল থেকে সশস্ত্র সংঘাত চলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলের বিদ্রোহীরা বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। দীর্ঘদিনের এই সংঘাতে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা নিয়মিত নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। গত মাসে নারাথিওয়াতের একটি চেকপোস্টে গুলি ও বোমা হামলায় পাঁচ সেনা নিহত হন।
শনিবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় সংখলা প্রদেশের হাত ইয়াই শহরে দুই দিনের সফরে যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে বিনিয়োগ প্রকল্প, বন্যা প্রতিরোধ এবং দক্ষিণাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে