আন্তর্জাতিক ডেস্ত ২৩ আগষ্ট ২০২৬ ০৭:২০ পি.এম
সুইডেনের রাজধানী স্টকহোমে রোববার জলবায়ু বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেবেন বলে ধারণা করছে পুলিশ ও আয়োজকেরা। আগামী ১৩ সেপ্টেম্বর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে জলবায়ু।
স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববারের বিক্ষোভে ২০০টিরও বেশি বেসরকারি সংস্থা ও সংগঠন অংশ নেওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ১টায় মিছিলটি শুরু হওয়ার কথা।
মিছিলে গবেষক, যুব ও ক্রীড়া সংগঠন, ট্রেড ইউনিয়ন, বহিরাঙ্গন ও গ্রামীণ সংগঠন, ধর্মীয় সম্প্রদায় এবং অধিকারকর্মী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিক্ষোভের অন্যতম আয়োজক সুইডিশ সোসাইটি ফর নেচার কনজারভেশনের প্রধান বিয়াত্রিস রিন্ডেভাল বলেন, ‘জলবায়ু সংকট খুবই বাস্তব এবং এটি এখন আমাদের সামনে উপস্থিত।’ তিনি বলেন, ‘এখনই এমন জলবায়ু নীতি গ্রহণের সময়, যা তাৎক্ষণিকভাবে নির্গমন কমাবে।’
ইউরোপে চলতি গ্রীষ্মের ভয়াবহ তাপপ্রবাহের কথাও উল্লেখ করেন রিন্ডেভাল। তাঁর দাবি, এর আগে সুইডেনে কোনো জলবায়ু বিক্ষোভে এত বেশি সংগঠন অংশ নেয়নি।
২০২২ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেরসনের নেতৃত্বাধীন ডানপন্থী সরকার পেট্রোলের ওপর কর কমিয়েছে। পাশাপাশি পেট্রোল সরবরাহকারীদের জ্বালানিতে কম-কার্বন বিকল্প যুক্ত করার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। সরকারকে সমর্থন দিচ্ছে জনতুষ্টিবাদী সুইডেন ডেমোক্র্যাটস পার্টি।
সুইডেন ও বিদেশের বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, সরকারের বর্তমান জলবায়ু নীতি দেশটির নির্গমন কমানোর লক্ষ্যমাত্রাকে ঝুঁকির মুখে ফেলছে।
সুইডেনের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে পরিবহন খাতে ২০১০ সালের তুলনায় কার্বন ডাই-অক্সাইডের নির্গমন ৭০ শতাংশ কমানো। পাশাপাশি ২০৪৫ সালের মধ্যে নিট শূন্য নির্গমন অর্জনের লক্ষ্যও রয়েছে।
২০৩০ সালের লক্ষ্য অর্জনের উপায় নিয়ে সরকার-নিযুক্ত একটি কমিশনের সুপারিশও প্রত্যাখ্যান করেছে ক্রিস্টেরসন সরকার। ওই সুপারিশে পেট্রোল ও ডিজেলের ওপর কর বাড়ানো এবং ধাপে ধাপে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছিল।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সুইডেনের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং দেশটির কোম্পানিগুলোর অবস্থান ধরে রাখতে ও আরও শক্তিশালী করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে বন্ধ করা প্রয়োজন।
এদিকে সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটির বৃহস্পতিবার প্রকাশিত ভেরিয়ান জনমত জরিপে দেখা গেছে, ৩৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, নির্বাচনে তাঁদের কাছে জলবায়ুই সর্বোচ্চ অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, অপরাধ ও প্রবীণদের সেবার পরই জলবায়ুর অবস্থান।
আগামী ১৩ সেপ্টেম্বর সুইডেনে নতুন সংসদ নির্বাচনের ভোট হবে। জনমত জরিপে বর্তমানে ডানপন্থী জোট পিছিয়ে রয়েছে।
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে