আন্তর্জাতিক ডেস্ক ২৯ আগষ্ট ২০২৬ ০৪:০৩ পি.এম
শুক্রবার হিজবুল্লাহর আল-মানার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কাসেম বলেন, ‘আমরা কাঠামোগত চুক্তির বিরোধিতা করছি এবং এটি বাতিলের আহ্বান জানাচ্ছি।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরাইলে হামলা চালানোর পর লেবানন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জড়িয়ে পড়ে। এর জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, সংঘাত শুরুর পর দেশটিতে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। গত জুনের শেষ দিকে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশ একটি কাঠামোগত চুক্তিতে সই করে।
চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু ‘পরীক্ষামূলক এলাকায়’ এই প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
তবে শুরু থেকেই চুক্তির বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ।
শুক্রবারের ভাষণে নাঈম কাসেম চুক্তিটিকে ‘অবৈধ, বেআইনি, অপমানজনক এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য ধ্বংসাত্মক’ বলে আখ্যা দেন।
তিনি বলেন, ‘আমরা “পরীক্ষামূলক এলাকা” বা সেখান থেকে উদ্ভূত কোনো ব্যবস্থায় সম্মত নই।’
প্রস্তাবিত যাচাইব্যবস্থাও প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহপ্রধান।
চলতি মাসের শুরুতে রোমে অনুষ্ঠিত আলোচনার পর লেবাননের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন, ‘পরীক্ষামূলক এলাকা’ প্রক্রিয়ার বাস্তবায়ন তদারকির জন্য কয়েকটি সম্ভাব্য দেশের একটি সংক্ষিপ্ত তালিকা নিয়ে সমঝোতা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এসব এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লেবাননের সেনাবাহিনী অপসারণ করবে।
আগামী সেপ্টেম্বরের শুরুতে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এখনো আলোচনার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহত্তর সংঘাত নিয়ে সমঝোতার স্মারক এবং একই মাসে ইসরাইল-লেবানন কাঠামোগত চুক্তির পর সহিংসতা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম ও শহরে ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লেবানন।
ইসরাইলি সেনারা সীমান্তসংলগ্ন লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত নিজেদের ঘোষিত ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরাইলি বিমান হামলা হয়েছে। এর মধ্যে নাবাতিয়েহ এলাকাতেও হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ওই অঞ্চলে ইসরাইল হামলা বাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের বিভিন্ন সূত্র।
নাঈম কাসেম বলেন, ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নে হিজবুল্লাহ সমর্থন দিয়েছিল। ওই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল আগের সংঘাতের অবসান ঘটানো।
তবে বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহ কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কাসেম দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা মাথা উঁচু করে থাকব এবং আত্মসমর্পণ করব না।’
ইসরাইল-লেবানন চুক্তি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ‘আত্মসমর্পণ করব না’
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিখোঁজ প্রায় ৩ হাজার
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস