আন্তর্জাতিক ডেস্ত ২৩ আগষ্ট ২০২৬ ০৭:২৮ পি.এম
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। এর জবাবে রোববার কানাডার বিরুদ্ধে ফের আক্রমণাত্মক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, ‘কানাডা একটি রাজ্য হওয়ার সুবিধা ভোগ করতে চায়, কিন্তু রাজ্য হতে চায় না!’
তিনি আরও বলেন, ‘তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে। আর নয়!’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্য দিয়ে বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার ঘোষণা দেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নতুন করে পাল্টা শুল্ক কার্যকর হবে। এর আওতায় যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য, কৃষি সরঞ্জাম, কাগজ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য থাকবে।
কার্নির ঘোষণার কয়েক ঘণ্টা আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়। এই পণ্যগুলো কানাডার যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশের সমান।
দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পরও শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের কিছু দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান। অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার আলোচনায় অচলাবস্থার জন্য কানাডাকে দায়ী করেছেন।
কানাডা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সমপরিমাণ বা ‘ডলার-ফর-ডলার’ ভিত্তিতে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এতে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।
এদিকে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে দুই দেশের বাণিজ্য বিরোধের পাশাপাশি কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্ক নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক কানাডার
সুইডেনে জলবায়ু বিক্ষোভে ১০ হাজার মানুষের সমাগমের আশা
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে এক রাতে ৫১ হামলা, আহত ২
অশোক ধাম মন্দিরে পদদলনে নিহত ৭, আহত ১৯
বেলগোরোদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬
আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক আর্থিক সহায়তা দিয়েছে
ডলফিনের আঘাতের আশঙ্কায় চীনে ব্যাপক প্রস্তুতি, বন্ধ ফেরি-ট্রেন
জিম্বাবুয়েতে নতুন ডাইনোসর প্রজাতির সন্ধান, বিবর্তন নিয়ে মিলল নতুন তথ্য
এআই উন্নয়নের গতি কমাতে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চাইলেন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান
গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে সহিংসতা, মসজিদে আগুনের অভিযোগ
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বৈরী আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন ঘটছে এবং প্রকট হয়ে উঠছে
গ্রিসে জুলাই মাসের এত শেষ দিকে তাপমাত্রা এভাবে বেড়ে যাওয়া অস্বাভাবিক
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত
ভয়াবহ বন্যার পর কাদা ও পাথরের নিচে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছিলেন উদ্ধারকারীরা
চিলিতে ভারী বৃষ্টিতে এক হাজারের বেশি বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি
ইরানের লাইসেন্স বাতিল করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
জাপান ও যুক্তরাষ্ট্রের মহাকাশ অভিযানগুলোও বিভিন্ন গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করেছে
শ্রয়ার আইসিই’র ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্সের স্থলাভিষিক্ত হবেন
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী
বেইজিংয়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর হাতে ফুলের তোড়ায় সংবর্ধনা জানায়
রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন
ফ্রান্সে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে
চীন পর্যাপ্ত স্বচ্ছতা ছাড়াই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন
এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে
‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস
এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন
হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে