মোঃ নাসির উদ্দিন মাসুদ ২৩ মে ২০২৬ ০২:০৬ পি.এম
আরবান রেসিলিয়েন্স প্রজেক্ট ইউআরপি ভবনটি নির্মাণে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে । আর এই কারণেই মহাখালীতে অবস্থিত উক্ত আট তলা ভবনটি যেন ভোগান্তির ভবনে পরিণত হয়েছে । রাজউক ভবন নির্মাণে নকশা অনুমোদনের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে নকশার অনুমোদন করেন এবং নির্মাণকালীন সময় শর্তগুলো যথাযথ পালন হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করেন এবং ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেন । অথচ রাজউকের মহাখালী ইউআরপি ভবনটি নির্মাণ কাজ নিয়ে নানান অভিযোগ পাওয়া গেছে। সবচাইতে আশ্চর্য অভিযোগ হল ,বৃষ্টি হলেই ভবনটির প্রতিটি ফ্লোরে পানি ঢুকে সয়লাব হয়ে যায় । যাহাতে হতবাক খোদ উক্ত দপ্তরের কর্মকর্তা - কর্মচারীবৃন্দ । উক্ত ভবনটিতে তৃতীয় ও চতুর্থ তলায় জোন ৭ এর পরিচালকের কার্যালয় , পঞ্চম ও ষষ্ঠ তলায় ৬ এর পরিচালকের কার্যালয় এবং সপ্তম অষ্টম তলায় ৫ এর পরিচালকের কার্যালয় । বলা যায় , রাজধানীর খুব গুরুত্বপূর্ণ এলাকা গুলোর রাজউকের দাপ্তারিক কার্যক্রম এখান থেকেই সম্পাদন করা হয় । তাহার মধ্যে ভবন নকশার অনুমোদন, ভবন নির্মাণ কাজের তদারকিসহ আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে । অভিযোগ সূত্রে , নিম্নমানের মন্থর গতির লিফট যা প্রায় অচল হয়ে পড়ে , ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা, অপরিকল্পিত সেন্ট্রালএসি ব্যবস্থা ,কোথাও ঠান্ডা হওয়া বেরায় ,কোথাও বের হয় না, বেশিরভাগ ক্ষেত্রে নিম্নমানের আয়না বা কাচ দেওয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে , তাই ভবনটি ঝুঁকিপূর্ণ , সিঁড়ি গুলো অবস্থা বেহাল দশা থাকায় হেঁটে ওঠা খুব কষ্টকর। ওয়াশরুমে বেশিরভাগ সময় পানি থাকে না তাই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় কর্মকর্তা- কর্মচারীসহ সেবা প্রত্যাশীগণকে। ভবনটির সামনে নিচ তলায় অপরিকল্পিত দুটি হাউস করা হইয়াছে যা অব্যবহৃত অকেজো । বৃষ্টির পানি জমা পড়ে ডেঙ্গু মশার লার্ভা সয়লাব হয়ে গেছে ও দুর্গন্ধ ছড়ায় । বেজমেন্ট অপরিকল্পিত ভাবে নির্মিত হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে এবং সব সময়ই গাড়ি নিচতলায় লবীতে গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করা হয় । এই ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের একাধিক কর্মকর্তা -কর্মচারী জানান , নতুন অফিস অর্থাৎ ইউআরপি ভবনে আসার পর থেকে আমাদের ভোগান্তি যেন অন্ত নেই । এখানে লিফট , বিদ্যুৎ ,পানি , এসি ও ইন্টারনেট ব্যবস্থা খুবই শোচনীয় । তারা আরো জানায় , নগর উন্নয়ন বিশেষ করে ভবন নির্মাণের ক্ষেত্রে বিধি মোতাবেক আমরা যে শর্ত বা নির্দেশনা দিয়ে ভবন নির্মাণ করতে বলি , তা রাজউক নিজের ভবন নির্মাণ ক্ষেত্রে মান ও বিধি পালনে প্রশ্নবিদ্ধ হয় । তারা আক্ষেপ করে বলেন, কি আর বলবো , এটা তো আমাদের নিজেদের ভবন । প্রাপ্তসূত্র থেকে আরও জানা যায় , উচ্চ বাজেটের প্রায় (১২৫ কোটি) টাকা ভবনটির ঠিকাদার নিয়োগে বিশাল অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া যায় এবং এ প্রকল্পের ব্যয় নিয়ে অস্বচ্ছতা রয়েছে। তৎকালীন দায়িত্বে থাকা পিডি ড. আব্দুল লতিফ হেলালি , মোহাম্মদ আমিনুর রহমান সুমন ,যিনি বর্তমানে প্রধান কৌশলে বাস্তবায়নের দায়িত্ব আছেন ও এপিডি মোহাম্মদ ওয়াহিদ সাদিক শুভ যিনি বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সার্কেল ৩ ও ৪ আছেন , তাহাদের তদারকি ,দায়িত্ব পালনে অবহেলা ,অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায় । সরেজমিনে গিয়ে সকল অভিযোগগুলো সত্যতাসহ দুর্নীতি , অনিয়মের ব্যাপক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় । যার বিস্তারিত থাকবে আগামী পর্বে --------
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ
সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া --
রাজবাড়ীতে ফ্রি লান্সিং এর নামে লাখ টাকা প্রতারণার অভিযোগ