ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

দিনাজপুর প্রতিনিধি ১২ মে ২০২৬ ০৪:২৩ পি.এম

দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডা. আশিক কুমার রায়ের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, ভুয়া সত্যায়ন এবং ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে সার্টিফিকেট ইস্যু হওয়ার ছয় মাস আগেই এক ‘অস্তিত্বহীন’ প্রভাষককে দিয়ে সেসব কাগজপত্র সত্যায়ন করিয়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে উত্তাপিত এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. আশিক কুমার রায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে (ডিএইচএমএস) সার্টিফিকেট অর্জন করেন ১২ মে ২০১০ তারিখে। অথচ তিনি সেই সার্টিফিকেটটি ৩১ নভেম্বর ২০০৯ তারিখে দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনৈক মুতাঞ্জা আলীকে দিয়ে সত্যায়িত করান। অর্থাৎ মূল সার্টিফিকেট ইস্যু হওয়ার প্রায় ছয় মাস আগেই সেটি সত্যায়িত করা হয়েছে!
ঘটনার তদন্তে দিনাজপুর সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন ৩১/০৩/২০১৮ তারিখে দিসক/দিনাজ/২-২/৬৮৯ নং স্মারকে এক চিঠিতে জেলা প্রশাসনকে জানিয়েছে, ওই কলেজে মুতাঞ্জা আলী নামে কোনো প্রভাষক কখনোই কর্মরত ছিলেন না। বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার আগেই অস্তিত্বহীন ব্যক্তিকে দিয়ে তা সত্যায়ন করা ফৌজদারি অপরাধ ও জালিয়াতির শামিল বলে তদন্ত প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
অভিযোগে জানা যায়, আশিক রায় ইতিপূর্বে ঠাকুরগাঁও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। সেখান থেকে কোনো ছাড়পত্র বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই ০৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে দিনাজপুর হোমিওপ্যাথিক কলেজে যোগদান করেন। এর মাত্র কয়েক মাস পরেই ৫ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি বেআইনিভাবে সহকারী অধ্যক্ষ পদে পদোন্নতির আবেদন করেন। তদন্তকালে ঠাকুরগাঁও কলেজের নিয়োগ সংক্রান্ত কোনো বৈধ নথিপত্রও তিনি দেখাতে পারেননি।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত এই শিক্ষক দিনাজপুর ৩ আসনের সাবেক এমপি হুইপ ইকবালুর রহিমের প্রভাব খািটিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, অধ্যক্ষ এবং সহকর্মীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও উদ্ধত আচরণ করে আসছেন। প্রতিষ্ঠানে ‘দ্বৈত শাসন’ কায়েমের অপচেষ্টা এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অভিযোগও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের শিক্ষককে পদোন্নতি দিলে প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।
দুদক আয়োজিত গণশুনানিতে এসব অনিয়ম তুলে ধরলে প্রশাসনের টনক নড়ে। এরই প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে তার নিজ কার্যালয়ে উভয় পক্ষকে তলব করেন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী অধ্যক্ষ ডা. আশিক কুমার রায় কনো মন্তব্য করতে রাজি হননি। দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান এ প্রতিনিধিকে জানান, এ ব্যাপারে হোমিওপ্যাথি কাউন্সিল বোর্ড ঢাকায় (চিঠি) পাঠানো হয়েছে, ওখান থেকে চিঠি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে আসীন থেকে যারা নগ্ন জালিয়াতির আশ্রয় নিয়েছেন, তাদের কেবল পদোন্নতি বন্ধ নয়, বরং দৃষ্টান্তমূলক আইনানুগ শাস্তি হওয়া প্রয়োজন।

 

আরও খবর

news image

ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু

news image

কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

news image

নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক