ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

এ.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ০৯ মে ২০২৬ ০৭:৫৭ পি.এম

লালমনিরহাটের আদিতমারী উপজেলা ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ওই অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম, নাজির হিলটনসহ অফিসে কর্মরতদের চাহিদা মতো ঘুস দিলেই সব কাজ হয়, না দিলেই হয়রানির শিকার হতে হচ্ছে সেবাগ্রহীতাদের। 
 
ভুমি অফিসে হয়রানী, দুনীতি ও ঘুষ গ্রহনের অভিযোগ এনে আদিতমারী উপজেলার মদনপুর এলাকার জনৈক বাবুল মিয়া  লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন ।
 
অভিযাগ সুত্রে জানা গেছে, গ্রামে সরকারী একটি রাস্তা উদ্ধারের বিষয়ে ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দেন। পরবতীতে আদিতমারী ভূমি অফিসের সার্ভেয়ার  জাহাঙ্গীল আলম ও নাজির হিলটন এবং ওই অফিসের আরেক সহকারী মশিউর রহমান সেবা প্রত্যাশী বাবুল মিয়াকে অফিসে ডেকে নিয়ে ১০ হাজার টাকা ঘুষ দাবী করে বলেন, টাকা ছাড়া এই অফিসে কোন কাজ হয়না বলে সাফ জানিয় দেন তারা। নিরুপায় হয়ে দরিদ্র অতি কষ্টে বাবুল ১৫০০ টাকা জোগাড় করে ওই অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমকে দেন । নতুন করে আর  টাকা দিতে না পারায় অফিসে কাজের অগ্রগতি জানতে গেলে সেবা গ্রহীতা বাবুলের সঙ্গে সাথে খারাপ আচরণ করে অফিস থেকে বেড়িয়ে যেতে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় তিনি লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
 
এদিকে সেবাপ্রত্যাশীদের অভিযোগ, ঘুস বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন  উপজজেলা ভূমি থেকে শুরু করে ইউনিয়ন ভূমি অফিসগুলো। আদিতমারী ভুমি অফিসের সার্ভার জাঙ্গাঙ্গীর আলম, নাজির হিলটন ও ওই অফিসের সহকারী মশিউর রহমান এই তিনজন মিলেমিশে এই ভূমি অফিসকে যেন ঘুসের স্বর্গরাজ্য বানিয়েছে। 
 
ভুক্তভোগীরা জানান, দুর্নীতির একটি অভিনব কৌশল এখানে ব্যবহার করা হয়। বিশেষ করে নামজারি বা খারিজের আবেদনের ক্ষেত্রে কেউ যদি নিয়ম মেনে সরাসরি আবেদন করেন এবং ঘুষ না দেন, তখন এই ভূমি অফিস থেকে  তদন্ত প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়। যেমন—জমির দাগ নম্বর ভুল লেখা বা হোল্ডিং নম্বর নেই, বাবার নাম ভুল, জীবিত কে মৃত দেখানো, ভূমি অফিসে নামজারি, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলাসহ সব কাজে সরকারি নিয়মের তোয়াক্কা না করে অনৈতিকভাবে ঘুষ বানিজ্যে করা হয়। চুক্তির টাকা ছাড়া কোনো ফাইলই নড়ে না। ফলে নিরুপায় হয়ে সেবা প্রার্থীরা তখন ঘুষ দিতে বাধ্য হন। তবে এমন অভিযোগ শুধু আদিতমারী উপজেলা ভূমি অফিসেই  সীমাবদ্ধ নয়, জেলার প্রতিটি ইউনিযন ভূমি অফিসে একই চিত্র। ভূমি অফিসের দুর্নীতির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভূমি মালিকরা।
 
এ বিষয়ে আদিতমারী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও নাজির হিলটন ঘুষ লেনদেনের বিষয়টি সত্য নয় বলে দাবী করেছেন।
 
লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রাজীব আহসান (উপ-সচিব) বলেন, ভূমি সেবার জন্য জনগণের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরও খবর

news image

ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু

news image

কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

news image

নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক