ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

মোঃ নাসির উদ্দীন মাসুদ ২১ জুন ২০২৬ ০২:১৮ পি.এম

কথায় আছে ,উপরে ফিটফাট ভিতরে সদরঘাট , তারই বাস্তব উদাহরণ দেওয়া যায় , রাজউক কর্তৃক নির্মিত মহাখালী ইউআরপি ভবনটি । যাহার বাহিরের দিকটা ফিটফাট ও ভেতরের দিকটা সদরঘাট বলে অভিযোগ করেছেন অনেকে । তাই বিশাল বাজেটের আরবান রেসিলিয়েনস প্রজেক্ট ইউআরপি ভবন নির্মাণের ক্ষেত্রে রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ । যাহার দরুন ভোগান্তিতে উক্ত ভবনে দায়িত্বে থাকা সকল  কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণে আসা সেবা প্রত্যাশীদের । অথচ বহাল তবিয়তে আছেন তৎকালীন গুরুত্বপূর্ণ তদারকি দায়িত্বে থাকা এপিডি মোহাম্মদ ওয়াহিদ সাদিক শুভ  আর পিডি ড.আব্দুল লতিফ হেলালি (অবসরে)। মোহাম্মদ ওয়াহিদ সাদিক শুভ আবার অনেকগুলো অতিরিক্ত দায়িত্ব পালন করছেন যা নিয়ে রয়েছে নানা বিতর্ক । সম্প্রতি  ও বিগত দিনে গণমাধ্যমে  এবং উক্ত ভবনের দপ্তরিক কাজে দায়িত্ব থাকা ভুক্তভোগী একাধিক কর্মকর্তা-কর্মচারী মৌখিক ভাবে ভবনটির অনিয়মের বিরুদ্ধে অভিযোগ রাজউক চেয়ারম্যান দপ্তরে করেছেন বলে জানা যায় । উল্লেখিত অভিযোগ সমূহ হচ্ছে, বৃষ্টি হলে ফ্লোরে পানি ঢুকে সয়লাব হয়ে যায়, নিম্নমানের  গতির লিফট , যাহা হঠাৎ বন্ধ হয়ে যায় , ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা , অপরিকল্পিত সেন্ট্রাল এসির ব্যবহার , নিম্নমানের কাচ বা আয়না ব্যবহার করা হয়েছে, মোট কথা ভবনটি ঝুঁকিপূর্ণ।  টয়লেটে বেশিরভাগ সময় পানি থাকে না ও হ্যান্ড শাওয়ার কাজ করে না, সিঁড়িগুলোর বেহাল দশা হেটে উঠা খুবই কষ্টকর , অপরিকল্পিত পার্কিং ব্যবস্থা থাকায় বেশিরভাগ পার্কিং হয় নিচতলা লবিতে । জেনারেটর অকেজো থাকায় বিদ্যুৎ চলে গেলে বিভ্রান্তিতে পড়তে হয় উক্ত দপ্তরে দায়িত্ব থাকা কর্মকর্তা-কর্মচারীসহ সেবা প্রত্যাশীদের । এখানে বর্তমান সময়ে কিছু ঘটনা উল্লেখ করার যায় , লিফটের ৪ নাম্বার অর্থাৎ জোন ৭ এর  ফ্লোরের সামনের অংশের একটি আয়না টেম্পার নষ্ট হয়ে যাওয়া চুরমার হয়ে গেছে যা খুবই বিপদজনক। বৃষ্টির পানি এক কর্মকর্তার রুমের ফ্লোরে ঢুকে সয়লাব হয়ে যায় , তিনি গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে রুমের বাইরে চলে আসেন, পরে ফ্লোরে পানি  মুছে শুকিয়ে পুনরায় দাপ্তরিক কাজ আরম্ভ করেন । আরেক কর্মকর্তা তো  জেনারেটরের অকেজো থাকায় বিদ্যুৎ চলে যাওয়ার দরুন বিদ্যুৎ পুণরায় আসার জন্য প্রায় এক ঘন্টা নিচে অপেক্ষা করেন যাহা রাজউকের কর্মঘন্টা ও সুনাম নষ্ট করে । উক্ত সকল বিষয়ে  একাধিক কর্মকর্তা-কর্মচারী যুগান্তরের খবরকে  জানান , ভবনটির প্রতিটি ক্ষেত্রে অনিয়ম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। উল্লেখ করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে , ভবনটিতে অথরাইজড অফিসারের কোন রুম নেই। তারা খোলা অবস্থায় দাপ্তরীক কার্যাদি সম্পন্ন করেন , যাহা বিগত দিনে রাজউকের ইতিহাসে নেই । তারা আরো জানান , কিছুদিন পূর্বে লোক দেখানো জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক এসে চলে যায় , পরে আর কিছুই হয়নি। কিন্তু আমরা চাই , নিয়মের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা হোক । বিশেষ করে , তৎকালীন পিডি আব্দুল লতিফ হেলালি ( অবসরে ) ও এপিডি ওয়াহিদ সাদিক শুভ দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা বা কোন অনিয়মের সাথে জড়িত কিনা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা হোক । কারণ তাহাদের কার্যাদি বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে  যাতে আগামীতে রাজউকের নিজস্ব ভবন নির্মাণের ক্ষেত্রে নিজেরা ভোগান্তিতে ও প্রশ্নবিদ্ধ না হই ।  তা না হলে আমরা নগর উন্নয়নে অন্যান্য ভবনের তদারকি কিভাবে করব । এ ব্যাপারে চেয়ারম্যানের হস্তক্ষেপ খুবই প্রয়োজন বলে আমরা মনে করি । উক্ত সকল অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার  মুঠোফোন কল করা হলে একজনও রিসিভ করেননি ।সরেজমিনে গিয়ে অভিযোগগুলো সত্যতা সহ  চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যায় যা থাকবে আগামী পর্বে --------------- ।

আরও খবর

news image

ঐতিহ্যবাহী পুরান ঢাকার নারিন্দাসহ আশেপাশে এলাকার নির্মাণাধীন সিংহভাগ ভবনগুলো ঝুঁকি পূর্ণ

news image

কুমিল্লার বরুড়ায় ভাইদের নাল জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে হারুন অর রশিদের বিরুদ্ধে

news image

রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সাংবাদিক এর উপর হামলার ঘটনায় থানায় জিডি

news image

শেরপুরে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ: মোজাহিদুল ইসলাম ওরফে সোহাগকে ঘিরে প্রশ্ন

news image

লক্ষ্মীপুরে( LGED) প্রকল্পের ভুয়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হুমকিতে সাংবাদিকের সাথে অসৎ আচরণ

news image

রায়পুরে মোল্লার হাট বাজারে চলছে সরকারি খাল দখল করে অবৈধ বালু উত্তোলন

news image

ময়মনসিংহের গৌরীপুরে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ লোপাটের অভিযোগ, নেপথ্যে পিআইও

news image

ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু

news image

কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

news image

নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান

news image

যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা

news image

ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

news image

লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস

news image

মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি

news image

বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট

news image

এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা

news image

বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে

news image

ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের

news image

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ