মোঃ নাসির উদ্দীন মাসুদ ০৯ নভেম্বার ২০২৬ ১০:০১ পি.এম
রাজধানীর খুব গুরুত্বপূর্ণ এলাকা খিলগাঁওয়ে রাজউকের নিয়ম- নীতি, বিধি - বিধান অমান্য করে সিংহভাগ ভবন নকশার ব্যতয় করে ঝুঁকিপূর্ণ ভাবে নির্মিত করিতেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে তালতলা মার্কেটের পিছনে 'রিয়াজ বাগ' ও সামনে' সি ব্লক' বর্তমান চিত্র খুবই ভয়ঙ্কর । প্রাপ্ত তথ্যে জানা যায়, রাজউকের জোন ৬/১ এর আওতাধীন এলাকা খিলগাঁও 'এ ব্লক ' 'সি ব্লক ' ও রিয়াজ বাগে রাজউকের নিয়ম- নীতি ও বিধি-বিধানের তোয়াক্কা না করে নিজ ইচ্ছামতো জমির মালিক / ডেভলপার কর্তৃক ভবন নির্মাণে অভিযোগ পাওয়া যায় । প্রাপ্ত অভিযোগে , ডোরাডো হোল্ডিংস লিঃ কর্তৃক নির্মিত ৩৮৬ নং রিয়াজ বাগ, ১৩১৮/১৯/২/২৫ বি , রিয়াজ বাগ , ওয়াসা রোড , মসজিদে সামনে, বাড়ি নং - প ২৬ , রোড নং - ৫ , রিয়াজ বাগ এসব নির্মাণাধীন ভবনগুলোর বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে বলে জানা যায় । উক্ত ভবনগুলোর অভিযোগ বিশ্লেষণ , ৩৮৬ নং রিয়াজ বাগ ডোরাডো হোল্ডিংস লিঃ কর্তৃক চুক্তি মোতাবেক (১০ তলা) বর্তমান ৪/৫ তলা নির্মাণাধীন ভবনটিতে রাজউকের নকশা অনুমোদন শর্তগুলো একটিও না মেনে নিজ ইচ্ছামতন নির্মাণ কাজ করিতেছেন , যেখানে খুবই গুরুত্বপূর্ণ সেফটি ( সুরক্ষা) ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভাবেই ভবনটি নির্মিত হচ্ছে। এই একই রকম দশা রিয়াজ বাগ ওয়াসা রোড মেইন রাস্তার / মসজিদের সামনে বেজমেন্ট সহ ১০তলার বর্তমানে ৪ তালার নির্মাণাধীন ১৩১৮/১৯/২/২৫ বি হোল্ডিংটিরো । এখানে অবশ্য নামমাত্র সেফটি ( সুরক্ষা) ব্যবস্থা রয়েছে বলে জানা যায় । উক্ত ভুক্তভোগী এলাকাবাসীর যুগান্তরের খবরকে জানান , আমরা উক্ত ভবনগুলোর কারণে খুব আতঙ্কিত অবস্থায় চলাচলসহ বসবাস করিতেছি । যেকোনো সময় দুর্ঘটনা বড় কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মর্মে বারবার রাজউকের কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হয়েছে । তার সাথে আমরা জোর অনুরোধ করেছি এই সকল বিতর্কিত / আতঙ্কিত ভবন গুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে কিন্তু দুঃখের বিষয় উক্ত এলাকার দায়িত্ব থাকা কর্তৃপক্ষ বা ইমারত পরিদর্শক কোন পদক্ষেপ গ্রহণ করেননি , তাহলে প্রশ্ন উঠে যে, রাজউক কর্তৃপক্ষ কি বড় দুর্ঘটনার অপেক্ষায় । বিশ্বস্ত সূত্রে জানা যায় , উক্ত এলাকার অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং এলাকাবাসী ও সেবা গ্রহীতা দের তার উপর আস্থা রয়েছে বলে নিশ্চিত করা যায় । এখন অভিযোগের তীর দায়িত্বে থাকা বর্তমান পরিদর্শক দিকে ব্যত্যয় । সুশীল সমাজের মতে , কিছু কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব অবহেলার কারণে দিন দিন রাজউকের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা কমে যাচ্ছে । তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত অবহেলা কারিকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা । যাতে করে রাজউকের উপর সাধারণ মানুষের আস্থা ও ভরসা ব্যাঘাত না ঘটে । আমরা সরজমিনে গিয়ে উক্ত অভিযোগগুলোর সত্যতা সহ খিলগাঁও 'এ ব্লক ' সি ব্লকের' কিছু নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য পাই যা্র বিস্তারিত আগামী পর্বে ।
ধারাবাহিক পর্ব - ১ রাজধানী খিলগাঁওয়ের 'রিয়াজ বাগ' 'এ ব্লক' 'সি ব্লক' নির্মাণাধীন ভবনগুলো বর্তমান চিত্র ভয়ংকর
বিআইডব্লিউটিএ শ্রমিক দল: সাবেক শ্রমিক লীগ নেতাদের পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ
ঐতিহ্যবাহী পুরান ঢাকার নারিন্দাসহ আশেপাশে এলাকার নির্মাণাধীন সিংহভাগ ভবনগুলো ঝুঁকি পূর্ণ
কুমিল্লার বরুড়ায় ভাইদের নাল জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে হারুন অর রশিদের বিরুদ্ধে
রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সাংবাদিক এর উপর হামলার ঘটনায় থানায় জিডি
শেরপুরে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ: মোজাহিদুল ইসলাম ওরফে সোহাগকে ঘিরে প্রশ্ন
লক্ষ্মীপুরে( LGED) প্রকল্পের ভুয়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হুমকিতে সাংবাদিকের সাথে অসৎ আচরণ
রায়পুরে মোল্লার হাট বাজারে চলছে সরকারি খাল দখল করে অবৈধ বালু উত্তোলন
ময়মনসিংহের গৌরীপুরে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ লোপাটের অভিযোগ, নেপথ্যে পিআইও
ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু
কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান
যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস
মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি
বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট
এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা
বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে
ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট