মোহাম্মদ নাসির উদ্দিন মাসুদ ০১ জুন ২০২৬ ০২:৪০ পি.এম
দিন দিন অভিযোগের পাল্লা ভারী হয়ে চলেছে রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে । আর বহাল তবিয়তে থাকায় হতাশা বেড়ে চলেছে অভিযোগকারিদের মধ্যে। এর মূল কারণ হচ্ছে বিগত দিনে একাধিকবার তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে রাজউক কর্তৃপক্ষ । কোন এক অদৃশ্য ছায়ার বদৌলতে বারবার পাড় পেয়ে যান তিনি । এতে যেমনি হতাশায় অভিযোগকারীগন তেমনি রাজউকের তদন্তের মান ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ সহ নানা বিতর্ক সৃষ্টি হয় । প্রাপ্ত সূত্রে ২০১১ সালে ২৪ শে মার্চ তিনি রাজউকের উপ-পরিচালক হিসেবে যোগদান করেন । চাকরির কিছুদিন পর থেকে তিনি নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন । বিশেষ করে রাজউকে যোগদানের প্রথম অবস্থায় অর্থাৎ ১৭ই মে সরকারি অনুমতি বা জিও ছাড়া তিনি যুক্তরাজ্য সফর করে সরকারি বিধি ভঙ্গ করেন যা একটি গুরুত্বপূর্ণ অনিয়ম ও দন্ডনীয় অপরাধ । এছাড়াও নিয়ম বহির্ভূত পদোন্নতি ,বিদেশে ব্যাপক অংকের টাকা বিনিয়োগ, পূর্বাচলে প্লট ও পাচ তলা বিশাল ভবন নিয়ে রয়েছে দুর্নীতির ও জাল জালিয়াতির অভিযোগ । রাজউকের জোন ৮ (নারায়ণগঞ্জ)’র পরিচালক হিসেবে থাকাকালীন সময়ে নিয়ম বহির্ভূত নকশা অনুমোদন , ঘুষ বাণিজ্য ও উচ্ছেদ অভিযানের ভয়- ভীতি দেখিয়ে ভবন মালিকদের কাছ থেকে টাকা আদায় এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ আচরণ , গণমাধ্যম কর্মীদেরকে অগ্রাহ্য করার অভিযোগ পাওয়া যায় । প্রাপ্ত সূত্র থেকে আরো প্রকাশ , দুদুকে তার বিরুদ্ধে দেশে এবং বিদেশে অবৈধ স্থাপনা ও সম্পদের বিষয়ে তদন্ত চলছে । সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যেখানে তিনি বিদেশ ভ্রমণকালে অনুমতি নেননি তা সরাসরি স্বীকার করেছেন সেখানে শাস্তির বদলে তাকে পদোন্নতি দেওয়া হয় । যাহাতে সুশীল সমাজ ও রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আস্থা, ন্যায়বিচারহীনতা ও হতাশার সৃষ্টি করে । বর্তমানে তিনি রাজউকের জোন ১ এর পরিচালকের দায়িত্ব ও ২ “র অতিরিক্ত দায়িত্ব পালন করছেন । উক্ত সকল অভিযোগের ব্যাপারে তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি । সরেজমিনে অভিযোগগুলো অনুসন্ধান করে সত্যতা সহ আরো অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় যার বিস্তারিত থাকবে আগামী পর্বে ------------- ।
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস
মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি
বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট
এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা
বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে
ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে