নিজেস্ব প্রতিবিদক ০৫ আগষ্ট ২০২৬ ০৬:৪৯ পি.এম
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ডিক্রিকৃত পাওনা আদায়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত একটি নিলামে গুরুতর অনিয়ম ও নিয়মবহির্ভূত একপাক্ষিক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। ৪ আগষ্ট ২০২৬ইং মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়ার সিনিয়র সিভিল জজ (সদর আদালত) নিশীথ রঞ্জন বিশ্বাসের এজলাসে এই নিলাম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী একাধিক দরদাতা অভিযোগ করেছেন, নিলাম শুরুর আগে হঠাৎ করে “নগদ ২০ লাখ টাকা” জমার শর্ত চাপিয়ে অনেকেই নিলাম থেকে বাদ পড়েন। কর্পোরেশনের পাওনা ৫৭ লাখ ৬২০ টাকা ১৯ পয়সাসহ সুদ, মামলার খরচ ও অন্যান্য ব্যয় আদায়ের জন্য এসএ খতিয়ান ১১৮৮/আরএস খতিয়ান ১২৩৯/নামজারী ১১৮৮/১, দাগ নং ১১৬৯ (এসএ)/২০৯৬ (আরএস) এর ০.০৬৬২ একর জমিসহ তদুপরিস্থিত পাকা ইমারত নিলামের দ্বিতীয় বিজ্ঞপ্তি গত ২২ জুলাই ২০২৬ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট ছিল, সর্বোচ্চ ডাক গৃহীত হলে তাৎক্ষণিক ২৫ শতাংশ টাকা জমা দিতে হবে এবং বাকি টাকা আদালতের নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। কিন্তু নিলাম শুরুর আগেই উপস্থিতদের জানানো হয়, শুধুমাত্র যাদের কাছে নগদ ২০ লাখ টাকা রয়েছে তারাই অংশ নিতে পারবেন। চেক জমা দেওয়ার আবেদনও অগ্রাহ্য করা হয়। ফলে মোট ৪১ জন হাজির হলেও নগদ টাকা না থাকায় মাত্র চারজন ছাড়া সবাই ক্ষুব্ধ হয়ে আদালত ত্যাগ করেন।
নিলাম পরিচালনা করেন সিনিয়র সিভিল জজ নিশীথ রঞ্জন বিশ্বাস এবং জেলা জজ আদালতের নাজির মিজানুর রহমান। ভুক্তভোগী নিলামবঞ্চিত দরদাতারা সাংবাদিকদের জানান, শোনিমা আফসানা শাপলা তার জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে নিলামে যোগ দেন। জজ এজলাসে এসে জানান, যাদের কাছে এই মুহূর্তে নগদ ২০ লাখ টাকা আছে তারাই অংশ নিতে পারবেন। শাপলার কাছে ১০ লাখ টাকা নগদ ছিল, বাকি টাকার জন্য ব্যাংকে লোক পাঠানো হয়েছিলো। তিনি সময় চেয়ে আবেদন করলে জজ তার ১০ লাখ টাকা জমা নিয়ে তাকে অংশগ্রহণের অনুমতি দেন। নিলাম ডাক চলাকালে শাপলা ৯২ লাখ টাকা দাম উত্থাপন করলে অপর এক দরদাতা আপত্তি জানিয়ে বলেন, তার কাছে পুরো ২০ লাখ টাকা নেই। এরপর জজ তাকে আর ডাক দিতে নিষেধ করেন। শাপলা দুই মিনিট সময় চেয়ে জানান যে তার লোক টাকা নিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছে। কিন্তু জজ সেই আবেদন না মেনে ৯১ লাখ ৫০ হাজার টাকা দাম উত্থাপনকারী অপর ব্যক্তিকে ৯২ লাখ টাকায় নিলাম প্রদানের সিদ্ধান্ত দেন এবং নিলাম লক করে দেন।
নিলামে অংশ নিতে আসা আব্দুল হাদী বলেন, “নিয়মমাফিক অংশগ্রহণ করেছিলাম। কিন্তু হঠাৎ হ্যান্ডক্যাশের শর্ত চাপিয়ে দিয়ে আমাদের ডিসকোয়ালিফাই করা হয়। আগে এমন কোনো কথা বলা হয়নি।” হাসানুজ্জামান সাগর বলেন, “টাকা জমা দিয়ে নিলামে অংশগ্রহণের এই নিয়ম হাস্যকর। এ যাবৎকালে এমন কিছু দেখিনি।” নীলামে অংশ নেয়া আরেক নারী মৌসুমি বলেন, “দেড় বছর আগে ২৩ লাখ টাকা দিয়ে জমিটি বায়না করেছিলাম। জমি লিখে দিতে না পারায় মামলা হয়। সেই জমির নিলামে সর্বোচ্চ দরদাতা হলে ২৫ শতাংশ অর্থ জমার শর্ত ছিলো। আজ হঠাৎ ২০ লাখ টাকার কথা শুনে হতাশ হয়েছি।” তবে এবিষয়ে যথাযথ আইনী প্রতিকার চেয়ে নিলাম থেকে অন্যায়ভাবে বাদ পড়া দুজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অভিযোগ করেছেন বলে জানা গেছে। এছাড়া নিশীথ রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও অনিয়মের অভিযোগ স্থানীয় পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিনিয়র সহকারী জজ নিশীথ রঞ্জন বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি। কুষ্টিয়া সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার ছুটিতে থাকায় তার বক্তব্য জানা যায়নি। এবিষয়ে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি বা সাধারন সম্পাদক কেউই সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
নিলামবঞ্চিতরা দাবি করেছেন, এ ধরনের একপাক্ষিক সিদ্ধান্তে ন্যায়বিচার ব্যাহত হয়েছে। তারা বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনার কথা জানিয়েছেন।
ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু
কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান
যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস
মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি
বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট
এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা
বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে
ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক