কুমিল্লা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৩৮ পি.এম
কুমিল্লার বরুড়া উপজেলার ১৫নং পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা হাজীবাড়ী এলাকার মৃত হাজী মো: বশিরউদ্দিনের ছেলে মো: হারুন অর রশিদের বিরুদ্ধে নিজ ভাইদের নাল জমি জোরপূর্বক দখল করে রাখার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ভুক্তভোগী পরিবারগুলোকে নানাভাবে জিম্মি করে রাখারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হারুন অর রশিদ বিগত বহুবছর ধরে তার অন্য ভাইদের পৈত্রিক ও মালিকানাধীন নাল জমি জবরদখল করে নিজ দায়িত্বে চাষাবাদ করে আসছেন। জমির প্রকৃত মালিক বা অন্য ভাইদের কোনো ধরনের অনুমতি তোয়াক্কা না করেই তিনি একচ্ছত্রভাবে এ দখল বজায় রেখেছেন। প্রভাবশালী ও জবরদখলকারী হওয়ায় তার ভয়ে এতদিন পরিবারটির কেউ প্রতিবাদ করার সাহস পাননি।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, গত ১৫/২০ বছর ধরে হারুন অর রশিদ এলাকার কিছু দুষ্কৃতকারী ও প্রভাবশালীদের সাথে আতাত করে ভাইদের পরিবারে অশান্তি ও কলহ সৃষ্টি করে রেখেছেন। এই পুরো জবরদখল ও পারিবারিক দ্বন্দ্বের নেপথ্যে মদদদাতা হিসেবে স্থানীয় সাবেক চেয়ারম্যান মহিন উদ্দিন মজুমদার বাবুল এবং হুমায়ুন কবির (সাং- মানিকসার মিয়া বাড়ি)-এর নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত হারুন অর রশিদের কাছ থেকে নিয়মিত আর্থিক সুবিধা নিয়ে এই প্রভাবশালী ব্যক্তিরা পরিবার ও সমাজে বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন।
ভুক্তভোগী পরিবারগুলো এই জবরদখল, নির্যাতন এবং অনৈতিক মদদদানকারীদের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কুমিল্লার বরুড়ায় ভাইদের নাল জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে হারুন অর রশিদের বিরুদ্ধে
রাজনৈতিক নেতার ছত্রছায়ায় সাংবাদিক এর উপর হামলার ঘটনায় থানায় জিডি
শেরপুরে রাজনৈতিক প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ: মোজাহিদুল ইসলাম ওরফে সোহাগকে ঘিরে প্রশ্ন
লক্ষ্মীপুরে( LGED) প্রকল্পের ভুয়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে হুমকিতে সাংবাদিকের সাথে অসৎ আচরণ
রায়পুরে মোল্লার হাট বাজারে চলছে সরকারি খাল দখল করে অবৈধ বালু উত্তোলন
ময়মনসিংহের গৌরীপুরে টিআর-কাবিখা-কাবিটার বরাদ্দ লোপাটের অভিযোগ, নেপথ্যে পিআইও
ডক্টর বিলম্বে এসে সিজার করার কারণে নবজাতকের মৃত্যু
কুষ্টিয়া সিভিল জজের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
নারী থেকে দুর্নীতি—বিভিন্ন অভিযোগে আলোচনায় গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান
যুবলীগের খোলস বদলে ফর্মা শহীদের এখন বিএনপি পরিচয়ে চাঁদাবাজি, বেপরোয়া মাদক ব্যবসা
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
লালমনিরহাটে ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও পাইপ ধ্বংস
মধুখালীতে জাল সনদে মাদ্রাসায় চাকরি
বোচাগঞ্জে ভুয়া সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: নেপথ্যে কাজল ও জাহিনুর সিন্ডিকেট
এনআরবিসি ব্যাংকে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অস্থিরতা ও সুশাসন সংকটের অভিযোগ; উদ্বিগ্ন কর্মকর্তা-শেয়ারহোল্ডাররা
বাংলাদেশ কর্মাস ব্যাংকে ১১ জন কর্মকর্তার বেতন হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা তছরুপ - চেয়ারম্যান আতাউর ও দেলোয়ারের যোগশাজসে
ধারাবাহিক পর্ব - ২ রাজউকের মহাখালী ইউআরপি ভবন অভিযোগে জর্জরিত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগী সকলের
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের দুর্নীতি ও অত্যাচারের মহাকাব্য
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন