নাটোর প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ০১:৪৩ পি.এম
নাটোর সদর উপজেলার মদনহাট এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৩ জুন) সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুটি তার নানির সঙ্গে মাঠে ঘাস কাটতে যায়। একপর্যায়ে শিশুটিকে একা পেয়ে একই এলাকার আব্বাস আলীর ছেলে ও পেশায় ফুসকা বিক্রেতা শরিফুল ইসলাম তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বিকেলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যার দিকে বিক্ষুব্ধ জনতা শরিফুলের বাড়িতে গিয়ে তাকে ঘর থেকে বের করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এদিকে ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অবুঝ শিশুর ওপর এমন নৃশংস নির্যাতনের ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম
ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের
বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির
আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪
মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫
কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম
সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা
হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা