ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ০৪ জুন ২০২৬ ০৪:৩০ পি.এম
ময়মনসিংহের ভালুকা উপজেলার বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় সংস্কার ও কারিগরি তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে, মসজিদটি হস্তান্তরের আগে ত্রুটি যাচাইয়ের জন্য সাত সদস্যবিশিষ্ট একটি প্রাক-যাচাই কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, মসজিদ ভবনের দেয়াল, প্লাস্টার ও বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটলের চিহ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এখনও উদ্বোধন ও পূর্ণাঙ্গ ব্যবহার শুরু হওয়ার আগেই ভবনের এমন অবস্থা নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয় কয়েকজন মুসল্লি জানান, সরকারের গুরুত্বপূর্ণ এ প্রকল্পের আওতায় নির্মিত মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য একটি বড় সম্পদ। তাই উদ্বোধনের আগেই ফাটল দেখা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তাদের অভিযোগ, বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কিছু শ্রমিক দিয়ে ঘষামাজা ও মেরামতের কাজ চালিয়ে যাচাই কমিটিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে উপজেলা পর্যায়ের প্রতিটি মডেল মসজিদ নির্মাণে অবস্থান ও নকশাভেদে গড়ে ১৫ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হয়েছে।
ভালুকা মডেল মসজিদটি নির্মাণ করেছে নাঈমা এন্টারপ্রাইজ। ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৮৫০ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা এ ভবনে নারী ও পুরুষের পৃথক নামাজের ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হজযাত্রীদের প্রশিক্ষণ সুবিধা, লাইব্রেরি এবং গণশিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
যাচাই কমিটির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান বলেন, কাজের মান খুবই নিম্নমানের। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পে জেনারেটর দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। জাপানি এসির পরিবর্তে চীনা কোম্পানির এসি স্থাপন করা হয়েছে। এছাড়া সেগুন কাঠের দরজার পরিবর্তে নিম্নমানের কাঠ ব্যবহার করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, কমিটির সদস্যদের নিয়ে পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থানে ফাটলসহ কিছু ত্রুটি পাওয়া গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এসব ত্রুটি মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনের পর পুনরায় যাচাই করে সন্তোষজনক হলে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রুটিযুক্ত অবস্থায় মডেল মসজিদটি হস্তান্তরের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা গ্রহণ করা হয়নি। পরে উপজেলা প্রকৌশলীকে প্রধান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারকে সদস্যসচিব করে সাত সদস্যের একটি হস্তান্তর-পূর্ব যাচাই কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহমিদ ইফতেখার আলী বলেন, মসজিদটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু ত্রুটি চিহ্নিত হওয়ায় ঠিকাদারকে সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের কারণে কিছু সময় দেওয়া হয়েছে। ত্রুটি সংশোধনের পর যথাযথ কর্তৃপক্ষের কাছে মসজিদটি হস্তান্তর করা হবে।
স্থানীয়দের দাবি, জনগণের করের টাকায় নির্মিত গুরুত্বপূর্ণ এ স্থাপনার নির্মাণমান নিশ্চিত করতে দ্রুত কারিগরি তদন্তের মাধ্যমে ফাটলের প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করা হোক।
দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন বোচাগঞ্জের ইউএনও মোঃ মারুফ হাসান
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
"উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়"
কবরের গাছ চুরি করায় পুরো গ্রামকে দেড় হাজার ফুলগাছ উপহার দিলেন ফরিদপুরের শামীম
ভালুকায় ফাটল ধরা মডেল মসজিদ নিয়ে উদ্বেগ, তদন্তের দাবি স্থানীয়দের
বৃদ্ধা মাকে ঘরে পুতে রেখেছে ছেলে
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রবীণ সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির
আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ধর্ষণ ও পর্নোগ্রাফি: লালবাগ থেকে হাসিব গ্রেফতার
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
ময়মনসিংহে পূর্ব বিরোধের জেরে হত্যা,গ্রেফতার ৪
মমেক হসপাতালে আইসিইউ সেবা না পাওয়ার আক্ষেপ স্বজনদের,মৃত্যু ৪৫
কুখ্যাত চিহ্নিত পকেটমার ছিনতাইকারি মাদক সেব ন ও বহনকারী বিভিন্ন স্থানে বিচরণ রেল ট্রেন এবং কোর্ট চত্বরে এবিষয়ে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করছি
ঈদ শেষে ঢাকামুখী মানুষের ঢল, ময়মনসিংহে বাস-ট্রেনে বেড়েছে যাত্রীর চাপ
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের
বিএসএফের বিতর্কিত কর্মকাণ্ড, কড়া নজরদারিতে লালমনিরহাট বিজিবি
স্মৃতিচারণ ও মিলনমেলায় মুখর হলি ল্যান্ড কলেজের মহা পুনর্মিলনী
ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে সচল আমদানি-রপ্তানি কার্যক্রম
সৈয়দপুরের রাকিব প্রধানমন্ত্রীর দপ্তরে উপ-পরিচালক, ছাত্রদলের সংবর্ধনা
হৃদয়ে সৈয়দপুরের সহায়তায় তিন মাস পর শ্বশুরবাড়ি গেলেন মিশু
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির কর্মসূচি, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
জয়পুরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
বিজয়নগরে কোরবানির চামড়া বিক্রি না হওয়ায় চামড়া মাটিচাপা, ভুক্তভোগীর ক্ষোভ ও হতাশা
রাণীরবন্দরে ড্রাম ট্রাকে আগুন দিলো জনতা