ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

লাল সবুজের জন্ম : একটি পতাকার আত্মকথা

নাজমিন হিয়া চৌধুরী ১৯ জুলাই ২০২৬ ০৫:৪৮ পি.এম

পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি পতাকা থাকে। কিন্তু সব পতাকার জন্ম এক রকম নয়। কোনো পতাকা কূটনৈতিক সিদ্ধান্তে জন্ম নেয়, কোনোটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে। আর বাংলাদেশের লাল-সবুজ পতাকার জন্ম হয়েছে আত্মত্যাগ, রক্ত আর মুক্তির আকাঙ্ক্ষা থেকে। তাই এ পতাকা শুধু একটি কাপড় নয়, শুধু দুটি রঙ নয়! এটি একটি জাতির আত্মপরিচয়, সংগ্রাম এবং বিজয়ের অমর প্রতীক।
আমি লাল-সবুজের পতাকা, আমি লাখো মায়ের বুক খালি হওয়া, লাখো নারীর আত্মত্যাগের বিনিময়ে এই নাম পেয়েছি, আমি শুধুই এক টুকরো কাপড় নয়; আজ যে বাতাসে মাথা উঁচু করে উড়ি, আমার প্রতিটি দোলায় লুকিয়ে আছে লাখো মানুষের স্বপ্ন, অশ্রু আর আত্মত্যাগ। আমার লাল বৃত্ত শুধু একটি রঙ নয়; এটি সেই রক্তিম ইতিহাস, যা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করিয়ে দেয়। আর আমার সবুজ জমিন শুধু বাংলার প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়; এটি আশা, প্রাণ, উর্বরতা এবং ভবিষ্যতের প্রতি এক অটল বিশ্বাসের প্রতিচ্ছবি।
আমার জন্ম কোনো এক দিনের ঘটনা নয়। আমার জন্মের পেছনে রয়েছে ভাষার অধিকার আদায়ের আন্দোলন, গণতন্ত্রের সংগ্রাম, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাস। প্রতিটি আন্দোলন, প্রতিটি ত্যাগ, প্রতিটি রক্তবিন্দু আমাকে ধীরে ধীরে একটি জাতির স্বপ্নের প্রতীকে রূপ দিয়েছে।
স্বাধীনতার পরও আমার দায়িত্ব শেষ হয়নি। আজও আমি প্রতিটি বিদ্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক অঙ্গনে এবং প্রতিটি জাতীয় দিবসে বাংলাদেশের পরিচয় বহন করি। যখন কোনো ক্রীড়াবিদ আন্তর্জাতিক মঞ্চে বিজয় অর্জন করেন, যখন কোনো প্রবাসী দূর দেশে আমাকে উড়তে দেখেন, তখন আমি শুধু একটি পতাকা নই, আমি কোটি মানুষের গর্ব, ভালোবাসা এবং আবেগ।
কিন্তু আমাকে সত্যিকার অর্থে সম্মান জানানো শুধু জাতীয় দিবসে উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার সম্মান তখনই রক্ষা পায়, যখন দেশের মানুষ সততা, ন্যায়, মানবিকতা এবং দেশপ্রেমকে নিজেদের জীবনের অংশ করে নেয়। কারণ একটি পতাকার মর্যাদা নির্ভর করে সেই দেশের মানুষের চরিত্র, কর্ম এবং মূল্যবোধের ওপর। কিন্তু আমি তখন খুব ব্যাতীত হই! যখন দেখি আবার সবুজ বাংলার আকাশে লাল রক্তিম, সবুজ ঘাসে সেই চিরচেনা টগবগে লাল গন্ধ, এ কেমন স্বাধীনতা রক্ষা করছো তোমরা, ভাই ভাইয়ের রক্ত নিয়ে মেতেছো, গৃহযুদ্ধ! শুনতে অবাক লাগে এই গৃহযুদ্ধের জন্য কি লাল সবুজের জন্ম হয়েছিলো!  আমি বিচলিত হয়ে পড়ি, আমার এই কষ্ট, দীর্ঘ শ্বাস কি কেউ দেখতে পায়? আমার এই আত্মা চিতকার কি কেউ শুনতে পায়?
আমি চাই, নতুন প্রজন্ম আমার দিকে তাকিয়ে শুধু দুটি রঙ না দেখুক; তারা যেন দেখতে পায় একটি জাতির দীর্ঘ সংগ্রাম, অসংখ্য আত্মত্যাগ এবং স্বাধীনতার অমূল্য মূল্য। তারা যেন বুঝতে শেখে—স্বাধীনতা অর্জন যত কঠিন, তা রক্ষা করা তার চেয়েও কঠিন।
আমি লাল-সবুজের পতাকা। আমার জন্ম রক্তের বিনিময়ে, আমার পরিচয় স্বাধীন বাংলাদেশ। যতদিন এই দেশের আকাশ থাকবে, ততদিন আমি উড়ব মাথা উঁচু করে—মুক্তির, মর্যাদার এবং চিরন্তন বাংলাদেশের প্রতীক হয়ে।

নাজমিন হিয়া চৌধুরী
কবি ও কথাসাহিত্যিক
সিলেট, বাংলাদেশ
 

আরও খবর

news image

লাল সবুজের জন্ম : একটি পতাকার আত্মকথা

news image

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমাদের দায়িত্ব

news image

তামাক চাষে তিন ফসলী কৃষি জমি উর্বরতা হারাচ্ছে

news image

গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট।

news image

সিন্ধু জলচুক্তি: শান্তির দলিল নাকি একতরফা ছাড়ের ইতিহাস?

news image

তরুণদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে

news image

অনাবৃষ্টি প্রখর তাপে মুগডাল চাষিরা বিপাকে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা 

news image

ঈদ: ফিরে আসার অনন্ত গল্প-কৃষিবিদ মোঃ আতিকুর রহমান

news image

ভাষা আন্দোলন ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের প্রয়োজনীয়তা

news image

সাতক্ষীরায় লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগাম বোরো চাষ করছে কৃষক

news image

যাদের স্বামী পাশে থেকেও নেই তাদের করনীয়

news image

মাঘের শীতেই মুকুলে ভরেছে দিনাজপুরের আমগাছ

news image

বিলুপ্তির পথে দিনাজপুরের শীতল মাটির ঘর

news image

বাংলাদেশের আকাশছোঁয়া জলবায়ু ঋণ: সহনশীলতা ঝুঁকিতে, দারিদ্র্য বাড়ছে

news image

সর্বজনীন ফর্মূলায় না আসলে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ

news image

দূষিত পরিবেশে বিপন্ন দেশ রক্ষার এখনই সময়

news image

আম ব্যবসায় সাফল্য: বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সোহাগের 

news image

তামাকমুক্ত দেশ গড়তে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন

news image

সৌখিন কৃষি ও দরিদ্র জনগোষ্ঠীর মানবিক সেবা কাজে কুসুমপুর গ্রামবাসীর ভালোবাসায় শিক্ত ভেষজ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ টিপু সুলতান পিএইচডি 

news image

প্রযুক্তিগত সুফল কৃষিতে জাগরণ সৃষ্টি করেছে

news image

পথে প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল

news image

হাওরে কান্দা কাটায় গোখাদ্য ও জীববৈচিত্র্য ধ্বংস

news image

দক্ষিনাঞ্চল থেকে হাড়িয়ে যাচ্ছে ফুটপাতে চুলকাটার ঐতিহ্য

news image

জোসেফ মাহতাবের এক বহুমুখী সমাজ সংস্কারকের অন্যতম গল্প

news image

শেরপুরের মাটি সূর্যমুখী চাষে বেশ উপযোগী

news image

আমতলীতে আমের মুকুলের মৌমৌ গন্ধে দল বেঁধে মধু আহরনে ছুটছে মৌমাছি

news image

আমতলী থেকে হারিয়ে যাচ্ছে বেত ও বেতফল

news image

ভবেন্দ্র মোহন সাহা থেকে ভবা পাগলা হয়ে উঠার গল্প

news image

দক্ষিনাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে গানের পাখি দোয়েল