মোঃ মিলন রায়হান, জয়পুরহাট প্রতিনিধি: ০৭ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৪৯ পি.এম
আজ ৭ ফেব্রুয়ারি ২৬ইং ইজিবাইকের দাপটে যাত্রী কমে যাওয়ায় প্রায় আট মাস ধরে জয়পুরহাট-আক্কেলপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাসে সময় বেশি লাগা, পথে যত্রতত্র থামা ও তুলনামূলক বেশি ভাড়ার কারণে যাত্রীরা বাসের পরিবর্তে ইজিবাইক ও ট্রেনমুখী হয়েছেন। এতে যাত্রীসংকটে লোকসান হওয়ায় বাসমালিকেরা এ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। তবে আবারও বাস চলাচলের আশ্বাস দিয়েছে মানিকপক্ষ।
যাত্রীদের চাহিদা বিবেচনা করে জয়পুরহাট হয়ে আক্কেলপুর দিয়ে সরাসরি বগুড়ায় বাস চলাচল আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত তা চালানো হবে। জয়পুরহাট বাস টার্মিনাল থেকে আক্কেলপুর উপজেলা সদরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। স্থানীয় বাসমালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬০-এর দশকের পর এ রুটে বাস চলাচল শুরু হয়। তখন বাসভাড়া ছিল ৩ টাকা। কয়েক ধাপে ভাড়া বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৪০ টাকা। একসময় প্রতিদিন গড়ে ৩০০টি বাস এ রুটে চলাচল করত। সকাল থেকে রাত আটটা পর্যন্ত বাস চলত। ১৫ মিনিট পরপর জয়পুরহাট বাস টার্মিনাল ও আক্কেলপুর থেকে বাস ছেড়ে যেত।
গত কয়েক বছরে এ রুটে ইজিবাইকের সংখ্যা বেড়েছে। বাস চলাচল বন্ধ থাকায় জয়পুরহাট ও আক্কেলপুরের মধ্যে যাতায়াতে ট্রেন ও ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এ রুটে নিয়মিত বাসসেবা থাকা দরকার মনে করছেন এলাকাবাসীরা ।
জয়পুরহাট আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে পথচারী মোঃ ইমরান জানান, বাস চলাচল বন্ধ থাকায় জয়পুরহাট ও আক্কেলপুরের মধ্যে যাতায়াতে ট্রেন ও ইজিবাইকের ওপর নির্ভর করতে হচ্ছে। তবে এ রুটে নিয়মিত বাসসেবা থাকা দরকার।
জয়পুরহাট সদর উপজেলা সুকাহার গ্রামের যাত্রী মোছাঃ নাজমা আক্তার জানান, আমরা বিগত সাত আট মাস ধরে ইজিবাইকের যেতে অনেক ভয় হয়, আর বাসে গেলে অনেক নিরাপত্তা এই কারণে বাসটা আবার পুনরায় চালু হয় তাহলে আমরা যাত্রীরা উপকৃত হব আমাদের অফিসে যেতে হয় আক্কেলপুরে ।
জয়পুরহাট নতুনহাট শহরের বাসিন্দা বাসচালক স্বপন হোসেন জানান, ‘আগে যাত্রী ভালো ছিল। এখন অনেক সময় অর্ধেকের কম যাত্রী নিয়ে বাস চলত। এতে জ্বালানি ও শ্রমিকের খরচও উঠত না।’
জয়পুরহাট শহরের বাস টার্মিনানের জয়পুরহাট টু আক্কেলপুরের চেইনমাস্টার মোঃ আমিনুল ইসলাম জানান, আমি দুঃখের সাথে বলতে চাই এ অটোরিকশা ইজি বাইক তাদের রোড পারমিশন তাদের কাগজপত্র কিছুই নেই তারপরও তারা চালাচ্ছে আর আমাদের সবকিছু আছে এ কারনে আমরা ঠিক মতন বাসের যাত্রী পাইনা আমাদের বউ বাচ্চা অনেক সময় বলে তোমরা সারাদিন কাজ করো কিন্তু বাজার করোনা, আমরা বলি কামাই কাজ নাই তারমানে আমরা সারাদিন পরিশ্রম করেও দিনের হাজরা উঠে না , আবারো যদি পুনরায় জয়পুরহাট টু আক্কেলপুর দিয়ে বগুড়া চলাচল করে তাহলে আবারও চেইন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতাম ।
জয়পুরহাট মীর মোহাম্মদ আইয়ুব ইসলাম সভাপতি জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপে । দৈনিক যুগান্তরের খবরকে জানান, ইজিবাইক ও অটোরিকশার কারণে জয়পুরহাট-আক্কেলপুর রুটে বাসে যাত্রী হয় না। এ রুটে বাস চালিয়ে মালিকেরা দীর্ঘদিন লোকসান করেছেন। যাত্রীদের চাহিদা বিবেচনা করে জয়পুরহাট হয়ে আক্কেলপুর দিয়ে সরাসরি বগুড়ায় বাস চলাচল আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত তা চালু করা হবে।
আপনাদের সবার সহযোগিতা পেলে এই রোডটা আবারও পুনরায় চালু করা সম্ভব হবে।
কেন্দুয়ার রোয়াইলবাড়ির পাঁচ দশকের নির্বাচনী ইতিহাস; নেতৃত্বের সমীকরণের নেপথ্যের কাহিনী!
“আট মাস ধরে বাস বন্ধ, জয়পুরহাট–আক্কেলপুর যাতায়াতে ট্রেন-ইজিবাইকই ভরসা”
মানবতার অপর নাম জীবন চৌধুরী
৮০০ টাকা পূঁজি থেকে দুই প্রতিষ্ঠানের কর্ণধার কেন্দুয়ার কামালের জীবন কথা
লাল সবুজের জন্ম : একটি পতাকার আত্মকথা
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় আমাদের দায়িত্ব
তামাক চাষে তিন ফসলী কৃষি জমি উর্বরতা হারাচ্ছে
গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট।
সিন্ধু জলচুক্তি: শান্তির দলিল নাকি একতরফা ছাড়ের ইতিহাস?
তরুণদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে
অনাবৃষ্টি প্রখর তাপে মুগডাল চাষিরা বিপাকে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা
ঈদ: ফিরে আসার অনন্ত গল্প-কৃষিবিদ মোঃ আতিকুর রহমান
ভাষা আন্দোলন ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের প্রয়োজনীয়তা
সাতক্ষীরায় লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগ এড়াতে আগাম বোরো চাষ করছে কৃষক
যাদের স্বামী পাশে থেকেও নেই তাদের করনীয়
মাঘের শীতেই মুকুলে ভরেছে দিনাজপুরের আমগাছ
বিলুপ্তির পথে দিনাজপুরের শীতল মাটির ঘর
বাংলাদেশের আকাশছোঁয়া জলবায়ু ঋণ: সহনশীলতা ঝুঁকিতে, দারিদ্র্য বাড়ছে
সর্বজনীন ফর্মূলায় না আসলে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ
দূষিত পরিবেশে বিপন্ন দেশ রক্ষার এখনই সময়
আম ব্যবসায় সাফল্য: বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সোহাগের
তামাকমুক্ত দেশ গড়তে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন
সৌখিন কৃষি ও দরিদ্র জনগোষ্ঠীর মানবিক সেবা কাজে কুসুমপুর গ্রামবাসীর ভালোবাসায় শিক্ত ভেষজ বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ টিপু সুলতান পিএইচডি
প্রযুক্তিগত সুফল কৃষিতে জাগরণ সৃষ্টি করেছে
পথে প্রান্তরে মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
হাওরে কান্দা কাটায় গোখাদ্য ও জীববৈচিত্র্য ধ্বংস
দক্ষিনাঞ্চল থেকে হাড়িয়ে যাচ্ছে ফুটপাতে চুলকাটার ঐতিহ্য
জোসেফ মাহতাবের এক বহুমুখী সমাজ সংস্কারকের অন্যতম গল্প
শেরপুরের মাটি সূর্যমুখী চাষে বেশ উপযোগী
আমতলীতে আমের মুকুলের মৌমৌ গন্ধে দল বেঁধে মধু আহরনে ছুটছে মৌমাছি