নিজস্ব প্রতিবেদক ০৬ জানু ২০২৫ ০৫:৪৬ পি.এম
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি এলাকার রসুল মিয়ার স্ত্রী শামীমা আক্তার আদরি (২৬) রানা প্লাজা ধসে আহত হন ।
রানা প্লাজায় আহত নারী শ্রমিক শামীমা আক্তার আদরি বিভিন্ন সংস্থা থেকে প্রায় ৩ লক্ষ্য টাকা অনুদান পায় । পরবর্তীতে সেই অনুদানের ৩ লক্ষ্য টাকা দিয়ে স্থানীয় লাইজু মিয়ার থেকে ৬০ শতাংশ জমি স্টাম্পের মাধ্যমে বন্ধক নেয় । এবং লাইজু মিয়া নিজেই সেই জমি বর্গা হিসাবে চাষাবাদ করে । কিন্তু কিছুদিন পর লাইজু মিয়া ফসলের ভাগ দিতে অস্বীকৃতি জানান । এমনকি বন্ধকি জমিতে উঠতে দেবেনা এবং বন্ধকের ৩ লক্ষ্য টাকাও ফেরত দেবেনা বলে জানিয়ে দেয় ।
এবিষয়ে ভুক্তভোগী আহত নারী শ্রমিক শামীমা আক্তার আদরির মা নুরুন নাহার বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ।
অভিযোগ সুত্র ও ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আহত নারী শ্রমিক শামীমা আক্তার আদরি তার মায়ের নামে স্টাম্পে লিখিত করে মোঃ লাইজু মিয়ার থেকে ৭ আগস্ট ২০১৮ সালে ২ লক্ষ্য টাকা এবং ৯ ফেব্রুয়ারি ২০১৯ সালে পূণরায় ১ লক্ষ্য টাকা মোট ৩ লক্ষ্য টাকা দিয়ে কসবা নূরপুর মৌজার, জে.এল. নং- ২০৪, খতিয়ান নং- ৭৩, দাগ নং- ৫২০, এর ৬০ শতাংশ জমি বন্ধক নেয় । এবং জমিটি লাইজু মিয়া নিজেই বর্গা চাষ করে । কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর লাইজু মিয়া ফসলের ভাগ দিতে টালবাহানা করে ।পরবর্তীতে বন্ধকি জমি ফেরৎ চাইলে লাইজু মিয়া বন্ধকি জমি দিবেনা মর্মে জানায় এবং বলে সে এই টাকা আত্মসাৎ করবে। নিরুপায় হয়ে শামীমা আক্তার আদরি বহুবার লাইজু মিয়ার সাথে গ্রাম্যভাবে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করলেও লাইজু মিয়া তা অমান্য করে। এমনকি শামীমা আক্তার আদরি কিংবা তার পরিবারের লোকজন টাকা ও ফসলের ভাগ এবং বন্ধকি জমির জন্য গেলে মারপিট করিবে, চোটাইয়া রক্তাক্ত জখম করিবে, কৌশলে মিথ্যা মামলায় ফাঁসাইয়া টাকা নেয়ার সাধ মিটাইয়া দিবে মর্মে বিভিন্ন রকম হুমকি দেয় অভিযুক্ত লাইজু মিয়া ।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ওয়াহেদী জানান, আমরা এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মীমাংসার জন্য আলোচনায় বসেছি। অভিযুক্ত লাইজু মিয়া ঘটনায় সত্যতা স্বীকার করে এবং টাকা ফেরত দেয়ার জন্য সময় নেয় । কিন্তু পরে আর টাকা দেয়না ।
ভুক্তভোগী শামীমা আক্তার আদরি বলেন, মিঠাপুকুর থানা থেকে এসআই মজিদ ঘটনাস্থলে এসছিলো। অভিযোগের সত্যতা পেয়েও তিনি কোন প্রকার আইনি সহায়তা আমাকে করতেছেন না। এই টাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার সাংসারিক জীবনটাও এই টাকাটার জন্য নষ্ট হতে চলেছে। আমি এর ন্যায্য বিচার চাই।
মিঠাপুকুর থানার এসআই মজিদ বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। কিন্তু অভিযুক্ত লাইজু মিয়াকে থানায় ডাকার পরেও তিনি থানায় আসেননি। অবশেষে আজকে ওসি স্যারের নির্দেশে তাকে নোটিশ প্রদান করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্ত লাইজু মিয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি ।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা ছিলোনা, তদন্তকারী কর্মকর্তাকে আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য বলে দিতেছি।
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়