আর্ন্তজাতিক ডেস্ক: ০৯ জানু ২০২৫ ০৬:৩২ পি.এম
জ্যের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরালস অ্যাঞ্জেলেস এলাকার ভয়াবহ দাবানল হলিউড হিলসেও ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে দাবানল ছড়িয়ে পড়লে সেখানকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে সরে যান। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বুধবার দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে।
লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি এক সংবাদ সম্মেলনে বলেন, এ এক বড় অগ্নিঝড়। বুধবার সন্ধ্যায় নতুন করে হলিউড হিলসে দাবানল ছড়িয়ে পড়ায় আরও অনেক মানুষকে সরে যেতে হয়েছে। হলিউড হিলসসহ লস অ্যাঞ্জেলেস কাউন্টির অন্তত ছয়টি জায়গা দাবানলের কবলে পড়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, হলিউড বোলেভার্ড, মুলহল্যান্ড ড্রাইভ, ১০১ ফ্রিওয়ে ও লরেল ক্যানিয়ন বোলেভার্ড এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিনোদনজগতের ক্ষেত্রে এই জায়গাগুলো খুব উল্লেখযোগ্য, কারণ এই এলাকার মধ্যেই ডলবি থিয়েটারের অবস্থান। সেখানে অস্কার আয়োজন হয়ে থাকে।
অস্কারের আয়োজকেরা বলেছেন, দাবানলকে কেন্দ্র করে অস্কার মনোনয়নের আনুষ্ঠানিকতা দুই দিন পেছানো হয়েছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অপেক্ষাকৃত ছোট আকারে হলেও হলিউড বোলেভার্ড ও ওয়াক অব ফেম সড়কের ওপর দিয়েও দাবানলের শিখা দেখা যাচ্ছে। দাবানল যদি ১০১ ফ্রিওয়ে অতিক্রম করে, তবে হলিউড সাইন ও গ্রিফিথ অবজারভেটরিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, নিকটবর্তী দুটি বাড়িতে আগুন লেগেছে ও স্টুডিও সিটির আশপাশে দাবানল ছড়িয়ে পড়েছে। তবে লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, ফায়ার সার্ভিসের ৫০ জনের বেশি কর্মী মিলে আগুন নিভিয়ে ফেলেছেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া ওই দাবানলে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। এরই মধ্যে দাবানলকবলিত এলাকা থেকে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলেছে, ছয়টি জায়গার দাবানলের মধ্যে চারটি একেবারেই নিয়ন্ত্রণ করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থলে সব ধরনের উপায়ে আগুন নিয়ন্ত্রণ করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ভয়াবহ এই দাবানলকে ‘সানসেট ফায়ার’ নামে ডাকা হচ্ছে। এরই মধ্যে প্রাকৃতিক এই দুর্যোগে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। পুড়ে গেছে শত শত ঘরবাড়ি।
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়
ইরানকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিতে হবে - ট্রাম্প
মধ্যরাত থেকে ৬০টিরও বেশি ড্রোন প্রতিহত করার দাবি সৌদি আরবের
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া