রাজবাড়ী প্রতিনিধি ০১ জুন ২০২৫ ০৮:৩৮ পি.এম
প্রলোভন দেখিয়ে ফ্রি লান্সিং প্রশিক্ষনের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ সাকসেস ফ্রিলান্সিং আইটি বিডি নামে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে , শুধু তাই নয় প্রতিষ্ঠান্ টির পরিচালকের বিরুদ্ধে রয়েছে একের পর এক নারী কেলেঙ্কারির অভিযোগ । সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার নারী কেলেঙ্কারির ভিডিও ও অসামাজিক ছবি ।
রাজবাড়ীর রাবেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে সাইফুল ইসলাম শিমুল দীর্ঘদিন পরিচালনা করে আসছিলেন সাকসেস ফ্রিলান্সিং আইটি বিডি নামে প্রতিষ্ঠান টি । অভিযুক্ত সাইফুল ইসলাম শিমুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরের সোহরাব মন্ডলের ছেলে ।
এ ঘটনায় রাকিব খান নামে একজন ভুক্তভোগী ৩১ মে শনিবার রাজবাড়ী সদর থানায় প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম শিমুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ সময় ২৫ জনের মত ভুক্তভোগী থানায় এসে থানার অফিসার ইনচার্জ এর সাথে তাদের বিষয়গুলো জানান। তারা শ্লোগানে স্লোগানে সাইফুল ইসলাম শিমুলের বিচার দাবী করেন ।
রাকিব খান জানান, ফ্রিল্যান্স প্রশিক্ষণের কথা বলে আমাদের ভর্তি করায় , এ সময় ৮হাজার৫শত টাকা নেয় ভর্তি ফি ,আমাদের কোন ক্লাস করায় না , শুধু বলে টিম তৈরী করতে । আমার মাধ্যমে ৫জন ভর্তি করলে আমাকে একটা পিসি গিফট দেওয়া হবে এজন্য নেওয়া হয়েছে নগদ ২৫ হাজার টাকা । এভাবে প্রায় ৩৫ জনের থেকে ২৫ হাজার টাকা করে নেয় । ক্লাসের নামে কোন ক্লাস নেই, প্রতিষ্ঠানে নাচ গান আড্ডা ট্যুরে যাওয়া ইত্যাদি ইত্যাদি করে সময় পার করে । তিনি আরোও বলেন , এ প্রতিষ্ঠানে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী রয়েছে যারা আমার মত ভর্তি হয়ে আর ক্লাস না করে চিন্তায় পরে গেছে । আমাদের শুধু বলা হয় টিম তৈরি করো স্টুডেন্ট ভর্তি করাও । কিন্তু আমরা এত স্টুডেন্ট ভর্তি করাব কিভাবে ,আমরা তো ফ্রিলান্সিং শিখতে আসছি। আমাদের সাথে আজকে থানায় অভিযোগ দিতে প্রায় ২৫-৩০ জন এসেছেন ভুক্তভোগী সবারই একই অভিযোগ । আমরা এ প্রতারকের সঠিক বিচার চাই ,আমাদের টাকা ফেরত চাই ।
ভুক্তভোগী সাদিয়া আক্তার কণা জানান, ডিজিটাল মার্কেটিং এর কথা বলে আমি ভর্তি হই। চার মাসের কোর্স ,এখানে ভর্তি হবার কিছুদিন পর আমাকে বলা হয় টিম মেম্বার বাড়ানোর জন্য লোক ভর্তি করার জন্য । আমাকে পিসি দেওয়া হবে। আমি জানাই,আমার পিসি আছে ল্যাপটপ আছে ,কিন্তু আমাকে চাপ দিয়ে বলা হয় লোক ভর্তি করাতে, আর পিসি'র ( কম্পিউটার) জন্য নগদ ২৫ হাজার টাকা চাইলে আমার গলার স্বর্নের চেইন বন্ধক রেখে আমি টাকা দেই। আমাকে পিসিও দেওয়া হয়না, ক্লাসের নামে কোন কিছুই হয়না এখানে । প্রায়ই রেস্তোরাঁয় খাওয়ার আড্ডা , ট্যুরে যাওয়ার কথা বলে টাকা নেয়। আমাদের সাথে এখানে সম্পুর্ন প্রতারণা করা হয়েছে । আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহমুদুর রহমান বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে । প্রতারক যে বা যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না । '
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়