বিশেষ প্রতিনিধি ১৭ সেপ্টেম্বার ২০২৫ ০৭:২৮ পি.এম
কক্সবাজারের উখিয়ায় ব্র্যাক ইউনিভার্সিটির রিফুজি স্টাডিজ ইউনিটের (আরএসইউ) প্রজেক্ট অফিসার সুকেশ কুমার সরকার জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলার আসামি হয়েও এখনও দায়িত্বে আছেন। অভিযুক্ত কর্মকর্তাকে অন্য পদে পদায়ন করা হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের চাকরিচ্যুত করা হয়েছে। সম্প্রতি ক্যাম্পের বাইরে রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ চলাকালীন সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডা দেখা যায়, যার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াল ভাইরাল হয়েছে৷ যা কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। জুলাই ও আগস্টে নিরীহ ছাত্রদের ওপর হামলার ঘটনায় কক্সবাজার সদর থানায় ৫ আগস্টের পর দায়ের হওয়া জিআর ১৫৪/২৫ নং মামলায় সুকেশ কুমার সরকারের নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে। মামলার এজাহার সুত্রে জানা যাই ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যার দিকে সুকেশ কুমার সরকার হামলার ঘটনায় অংশ নেয়ার৷
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার অফিসে তিনি এখনও কর্মরত থাকলেও সাম্প্রতিক সময়ে ছুটি কাটাচ্ছেন। তার সহকর্মীরা জানান, অফিসে তার উপস্থিতি নিশ্চিত হলেও কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছেন না কিছুদিন। উখিয়ায় (CPJ) ব্রাক ইউনিভার্সিটি (আর এস ইউ) দায়িত্বপ্রাপ্ত সহযোগী পরিচালক মোফাকখারুল ইসলাম (তৌফিক)'র কাছে জানতে চাইলে তিনি জানান, প্রথমে তাকে অব্যাহতি দেয়ার কথা। কিন্তু অনুসন্ধানে উঠে আসে পরে অন্য পদে পদায়ন করা হয়েছে। সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে স্বেচ্ছাসেবক রোহিঙ্গাদের প্রশিক্ষণ চলাকালীন উপস্থিত ছিলেন সুকেশ কুমার সরকার। তবে কর্মকর্তারা কোনও ব্যাখ্যা না দিয়ে দ্রুত চলে যান। ১৩ আগস্ট ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, সাংবাদিকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়েছে, যা প্রশিক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। সুকেশ কুমার সরকারের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত চলছে আমার বিরুদ্ধে৷ আমি একমাস ধরে অফিসে নেই৷ প্রতিবেদককে হুমকি দিয়ে তিনি জানান আপনার বাড়ির আশে পাশের জনপ্রতিনিধিরা আমার লোক৷ প্রতিবেদক'র কাছে আসা সুকেম কুমার সরকারের নিজস্ব ফেইসবুক আইডি থেকে শেয়ার করা একটি পোস্টে দেখা যায়, আমি কিছু বলতে চাই আমার এলাকার কিছু মানুষের উদ্দেশ্যে৷ আমার যখন ভাল মন্দ বুঝার বয়স হয় তখন থেকেই আমি জাতির জনকের আদর্শে বড় হতে থাকি৷ কেননা আমরা একদিকে জাতিগতভাবে হিন্দু৷ তার পর আবার আওয়ামীলীগ পরিবারের৷ সে কারনে আমরা আওয়ামীলীগের ডাল হিসবে তৈরী হতে থাকি৷ বিষয়টি সম্পর্কে জানতে উপ-নির্বাহী পরিচালক শাহরিয়ার সাদাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি৷
রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হেলাল উদ্দীন গণমাধ্যমকে জানান, ব্র্যাক ইউনিভার্সিটি নামে এ এনজিওটির বিরুদ্ধে নানান বিষয় ইতিমধ্যে জানতে পেরেছি৷ স্থানীয়দের চাকরিচ্যুতসহ নানান অভিযোগ যেন উর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নেয়৷ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান'র কাছে জানতে চাইলে তিনি জানান, তথ্য আর মামলার কাগজ দেন৷ যাচাই বাচাই করে ব্যবস্থা নেব৷ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা শামসুদ্দৌজা নয়ন'র কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে ধন্যবাদ দিয়ে জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে লিখিত জানাব এবং তদন্তপূর্বক তদন্ত সংস্থারা যেন ব্যবস্থা নেয় তা লিখিত জানাব৷
স্থানীয় ও সাংবাদিক সূত্রে অভিযোগ উঠেছে, অভিযুক্ত কর্মকর্তার অব্যাহতি এবং পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নীতিমালা অমান্য করা হয়েছে। এছাড়া ক্যাম্পের বাইরে প্রশিক্ষণ পরিচালনা এবং কর্মকর্তাদের আচরণ কার্যক্রমের স্বচ্ছতা ও নীতি মেনে চলা নিয়ে প্রশ্ন তুলেছে৷
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়