ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড

যশোর প্রতিনিধি  ১৩ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৫৭ পি.এম

যশোর বিমান বন্দরে অকেজো মালামাল নিলামে বিক্রয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সর্বোচ্চ দরদাতাকে কাজ না দিয়ে বিধি লঙ্ঘন করে চতুর্থ দরদাতাকে কার্যাদেশ দেয়ার অভিযোগ উঠেছে। ফলে এক্ষেত্রে সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। 
সর্বোচ্চ দরদাতা যশোরের এম.আর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মাহাবুব আলম এ ব্যাপারে বিমানের ঢাকা কুর্মিটোলা সিএএবি’ব সদর দপ্তরের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। 
লিখিত অভিযোগে জানা গেছে, গত ৩০ জুলাই দৈনিক সংগ্রাম পত্রিকায় যশোর বিমান বন্দরের ব্যবস্থাপকের অধীনে ব্যবহারের অযোগ্য ইট,বালু ও পাথরের বর্জ্য পদার্থ নিলামে বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১৮ আগস্ট যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান এম.আর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মাহাবুব আলমসহ ৬টি প্রতিষ্ঠান নিলামে অংশ গ্রহণ করেন। এর মধ্যে এম.আর ইন্টারন্যাশনাল ১২লাখ ৭৫হাজার টাকা দর দাখিল করে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। অথচ নিয়ম লঙ্ঘন করে সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ না দিয়ে চতুর্থ দরদাতা ঢাকার মেসার্স আরাফ ট্রেডিংকে দর বাড়িয়ে দিয়ে কৌশলে কার্যাদেশ দেয়া হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার এ অভিযোগ করেন। নিলামে অংশগ্রহনকারী মেসার্স আরাফ ট্রেডিং এর প্রথমে দর ছিলো ১০ লাখ টাকা এবং পে-অর্ডার ছিলো ৮০ হাজার টাকা। পরে অবশ্য জালিয়াতি পন্থায় আরও ২০হাজার টাকা পে-অর্ডার বাড়ানো হয়। বন্দরের কতিপয় অর্থলোভী কর্মকর্তার যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মেসার্স আরাফ ট্রেডিংকে কার্যাদেশ প্রদান করেন বলে দাবি করেছেন এম.আর ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মাহাবুব আলম। তিনি অভিযোগ করেছেন, অবৈধভাবে কার্যাদেশপ্রাপ্ত মেসার্স আরাফ ট্রেডিং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায়  ছুটির দিন ও রাতের আঁধারেও নিলামকৃত মালামালের সাথে আরও অতিরিক্ত অন্যান্য মালামাল ডেলিভারি নিয়ে যাচ্ছেন। এতে কর্মকর্তারা বাড়তি সুবিধা পেলেও ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার। তাছাড়া,বিষয়টি টেন্ডার আইনে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। বিশেষ করে ছুটির দিন এবং রাতের আঁধারে সরকারি নিলামকৃত মালামাল ডেলিভারি নেয়ার নিয়ম না থাকলেও এক্ষেত্রে বিশেষ ব্যবস্থায় অবৈধকে বৈধতা দেয়া হয়েছে। ঠিকাদার মাহবুব আলম অভিযোগে আরো বলেন, আমি যাতে কোথাও অভিযোগ না করি সেজন্য যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান ও প্রকৌশলী এনামুল কবির আমাকে নানাভাবে হুমকি-ধামকি প্রদর্শন করা ছাড়াও প্রশাসন দিয়ে ধরিয়ে দেয়ার  ভয়ভীতিও প্রদর্শন করছেন। তারপরেও আমি সকল ভয়ভীতি উপেক্ষা করে ঢাকা কুর্মিটোলা সিএএবি’র সদর দপ্তরের চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, যশোর জেলা প্রশাসক, কোতয়ালী মডেল থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলিতে অভিযোগ করেছি। তিনি বলেন আমি সুবিচার চেয়েছি, ইন্শাল্লাহ সত্যের জয় হবেই। 
এ ব্যপারে যশোর বিমান বন্দর ব্যবস্থাপক সাইদুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিবো না। আপনি আমাদের সদর দপ্তরের পাবলিক রিলেশন অফিসারের সাথে কথা বলেন। কারণ এ বিষয়ে আমাদের সদর দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।

আরও খবর

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল

news image

জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!

news image

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড

news image

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ  কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী 

news image

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

news image

অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ 

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়