ময়মনসিংহ প্রতিনিধি ২১ অক্টোবার ২০২৫ ০৫:৪৭ পি.এম
ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান সহকারী সাইফুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগ থেকে বদলির আদেশ দেওয়া হলেও, এক 'অদৃশ্য শক্তির' প্রভাবে তিনি এখনও বহাল তবিয়তে পূর্বের পদেই রয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়েছিল। তবে বদলির আদেশ হাতে পাওয়ার পর থেকেই সাইফুল ইসলাম তা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে এই 'দুর্নীতিবাজ' কর্মচারী অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের প্রশাসক তাহমিনা আক্তারকে 'উৎকোচের' মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাহমিনা আক্তার একজন যোগ্য ও সৎ কর্মকর্তা বিদায় সাইফুলের প্রচেষ্টা সফল হচ্ছে না।
জেলা পরিষদের কর্মচারী সাইফুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে নানা ধরনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি পূর্বে জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠানকে বাড়িতে দাওয়াত খাইয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যানকে ম্যানেজ করে দাপটের সঙ্গে চাকরি করে এসেছেন। সরকারি টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী অভিযোগ করেন, সাইফুল ইসলাম বর্তমানে জেলা পরিষদের প্রশাসকের 'শেল্টার'নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আশঙ্কা, দুর্নীতির অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত করে তাকে আইনের আওতায় আনা না হলে সাধারণ সুবিধাভোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন এবং পূর্বের ন্যায় সরকারি টাকা তসরুফ হবে।
স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠকরা মন্তব্য করেছেন, এই পরিস্থিতিতে সাইফুলের বদলি বিলম্বিত হলে জেলা পরিষদের উন্নয়ন খাতেও ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম অনিয়মের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, "আমি কোনো অনিয়মের সাথে জড়িত না। আমাদের এক প্রতিবেশীর সাথে জমিজমা নিয়ে ঝগড়া ছিল, সেই রাগে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।"সাইফুলের বিরুদ্ধে আনীত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই অভিযোগের তদন্ত কার্যক্রম ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এখনও চলমান।
বদলি কার্যকর না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জেলা পরিষদের প্রশাসককে জিজ্ঞাসা করার পরামর্শ দেন।
অন্যদিকে, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার জানান,"দুদক বিভিন্ন বিষয়ে তদন্ত করছে, তাই সাইফুল ইসলামকে রিলিজ দেওয়া হচ্ছে না।"
এ বিষয়ে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমদ বলেন, "তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সাইফুল ইসলামের বদলি ঠেকাতে মরিয়া চেষ্টা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্য পুরো ঘটনাটিকে একটি অস্বচ্ছ ও রহস্যজনক পরিস্থিতিতে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ঠিক একইভাবে মন্ত্রনালয় থেকে হওয়া সাইফুলের বদলীর আদেশটি তাহলে অকার্য হয়ে থাকবে এটাই প্রশ্ন থেকে যায়।
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়