ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

খাঁন মোঃ আঃ মজিদ ০৯ জানু ২০২৬ ০৯:৫৮ পি.এম

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অসদুপায় অবলম্বনে অভিযোগে দিনাজপুরে ডিভাইসসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার বিকালে জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।তাৎক্ষণিকভাবে আটক পরীক্ষার্থীদের পরিচয় জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একজন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে (বিএম) ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে একজন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে একজন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে একজন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে একজন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একজন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে একজন পরীক্ষার্থী ডিভাইসসহ আটক হয়েছেন।দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসব ঘটনায় যারা জড়িত, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, ‘দিনাজপুরের ৪৫টি কেন্দ্রে ৩৩ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংবাদ ছিল পরীক্ষায় ডিভাইস ব্যবহার হবে। কয়েক দিন ধরেই গোয়েন্দা কার্যক্রম চলছিল। আমরা বিষয়টি জানতে পেরেছি, কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার আগেই যদি আটক করা হয় তাহলে অপরাধ সঠিকভাবে চিহ্নিত হয় না। এ জন্য আমরা অপেক্ষা করছিলাম। ডিভাইস চক্রটি ঢাকা থেকে এসে দিনাজপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে এবং নির্জন স্থান থেকে এই কার্যক্রম চালায়। ডিভাইসে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর বলে দেওয়ার কাজ করছিল। আমরা এই ঘটনার মূল হোতাকেও চিহ্নিত করেছি। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা যাচ্ছে না। আমরা পুরো টিমটিকে আটক করতে চাই।’তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি প্রতিটি ডিভাইস ব্যবহারকারীর সঙ্গে চুক্তি হয়েছে ১৫ লাখ টাকার। এই ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিশ্রুতি দিয়েছেন যারা তাদেরই ডিভাইস দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীর কাছ থেকে চেক, পরীক্ষার সনদপত্র, প্রবেশপত্র এমন কিছু কাগজপত্র জমা নিয়েছে তারা। এই চক্রটির ব্যাপ্তি অনেক বড়। তবে কতগুলো ডিভাইস দিনাজপুরে ব্যবহার হয়েছে সেটি নির্ণয় করার চেষ্টা চলছে।’

আরও খবর

news image

দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন

news image

রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ  বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা

news image

হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ

news image

রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।

news image

অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ

news image

দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ

news image

আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি

news image

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা

news image

বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট

news image

পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি

news image

ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

news image

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন

news image

নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা

news image

সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার

news image

হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news image

গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ

news image

লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ

news image

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক

news image

রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ

news image

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ

news image

লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে

news image

বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল

news image

বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল

news image

জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!

news image

যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড

news image

সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ  কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী 

news image

ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে

news image

অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ 

news image

ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়