দিনাজপুর প্রতিনিধি ০৭ জানু ২০২৬ ০৭:১৯ পি.এম
রেলওয়েকে আধুনিক ও জনবান্ধব করার স্বপ্ন নিয়ে আয়োজিত গণশুনানিতে উঠে এসেছে অব্যবস্থাপনার ফিরিস্তি আর দুর্নীতির নানা অভিযোগ। আজ বুধবার সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে আয়োজিত এই গণশুনানিতে সাধারণ মানুষের ক্ষোভ আর সরাসরি প্রশ্নে রেলওয়ের ভেতরকার চাঞ্চল্যকর অনিয়মগুলো প্রকাশ পায়।
গণশুনানিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল দিনাজপুর রেলওয়ে স্টেশনের বর্তমান ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানের দীর্ঘমেয়াদী অবস্থান। নিয়ম অনুযায়ী একজন সুপারিন্টেন্ডেন্ট ৩ বছরের বেশি এক জায়গায় থাকার কথা নয়, কিন্তু তিনি প্রায় ১০ বছর ধরে একই স্টেশনে দায়িত্ব পালন করছেন। সাধারণ যাত্রীরা প্রশ্ন তোলেন - এত বছরে কি রেলওয়েতে আর কোনো যোগ্য লোক পাওয়া যায়নি, নাকি এই দীর্ঘ অবস্থানের পেছনে অন্য কোনো রহস্য রয়েছে?
ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্টের উপস্থিতিতেই স্টেশনের অবকাঠামোর চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি, স্টেশনের বহির্বিভাগ ময়লা পানিতে তলিয়ে থাকলেও দেখার কেউ নেই। এমনকি পাম্পের মোটর বন্ধ করার সামান্য দায়িত্বটুকুও কেউ পালন করে না। ফলে নোংরা পানি মাড়িয়েই স্টেশনে যাতায়াত করতে হয় যাত্রীদের।
পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলওয়ের শত শত ঝুঁকিপূর্ণ কোয়ার্টার এখন অবৈধ দখলে। অভিযোগ উঠেছে, যাদের নামে কোয়ার্টার বরাদ্দ, তারা সেখানে না থেকে সাধারণ মানুষের কাছে ভাড়া দিয়ে ব্যবসা করছেন। অন্যদিকে, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী আইন ভেঙে এখনো রেলের জমি ও ঘর দখল করে আছেন।
রেলওয়ে জিআরপি থানার করুণ দশা তুলে ধরেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের অর্থ সম্পাদক আব্দুস সালাম, তিনি জানান, দীর্ঘ সময় আগে পরিত্যক্ত ঘোষিত একটি জরাজীর্ণ ভবনে পুলিশ সদস্যরা জীবনঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এমনকি থানায় যাওয়ার মতো কোনো সঠিক রাস্তাও অবশিষ্ট নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা ও বিভাগীয় প্রকৌশলী মো. শিপন সাধারণ মানুষের এসব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তারা জানান, উত্থাপিত সমস্যাগুলো দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, রেলওয়ের এই অব্যবস্থাপনা দূর করে সেবার মান নিশ্চিত করতে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়