বরিশাল প্রতিনিধি ২৪ জুন ২০২৫ ০৪:২০ পি.এম
দেশব্যাপী সরকারের উন্নয়নে ভূমি অধিগ্রহণের সম্পর্ক নিবিড় হলেও ক্ষতিপূরণের টাকা পাওয়া নিয়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের শেষ নেই ভূমি অধিগ্রহণ শাখায়। অফিসের ছোট-বড় সবার সমন্বয়ে তৈরি সিন্ডিকেটের মাধ্যমে চলছে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য। আর এ সিন্ডিকেটের মুলহোতা ভূমি অধিগ্রহণ (এল/এ) শাখার সার্ভেয়ার আসাদুল রহমান আসাদের বিরুদ্ধে ভূক্তভোগীদের অভিযোগের যেন শেষ নেই।
ওই সার্ভেয়ারের বিরুদ্ধে বিস্তার অভিযোগ এনে বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পাঁচকোরালিয়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী দেলোয়ার হোসেন মৃধা।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ভুক্তভোগী দেলোয়ার হোসেন মৃধা অভিযোগ করে বলেন, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদুল রহমান আসাদই এখানকার সব। ভুমি অধিগ্রহণের টাকা পেতে হলে ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০ থেকে ১৫% করে ঘুষ দিতে হয় সার্ভেয়ার আসাদ সিন্ডিকেটকে। ঘুষ না দিলে ক্ষতিগ্রস্তদের ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়।
তিনি আরও জানিয়েছেন, সার্ভেয়ার আসাদ সিন্ডিকেটকে ঘুষ দিলে জমির জাল দলিলেও অধিগ্রহণের টাকা পাওয়া যায়। সার্ভেয়ার আসাদ সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছেন সার্ভেয়ার ফারুক হোসেন, আনোয়ারুল, সার্ভেয়ার কমল, সার্ভেয়ার মনিরুজ্জামান, কানুনগো শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন।
সূত্রমতে, পায়রাকুঞ্জে নির্মাণাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহণকৃত জমির ভুয়া দলিল ও কাগজপত্র বানিয়ে জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আসাদ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করেছেন।
বাউফলের দাস পাড়া এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার মিয়ার ছেলে আব্দুস সালাম মিয়া অভিযোগ করেন, তার এলএ কেস নাম্বার ১৬/২০১৭-১৮, খতিয়ান নম্বর ৩৭৮, ৪০৩ ও ৪১৬ এর প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে আসাদ ও সিন্ডিকেটের সদস্যরা।
এছাড়াও তিনি (আসাদ) তার বাবা ও শশুরের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে ভূমি অধিগ্রহণের ৮৯ লাখ টাকার চেক আত্মসাত এবং এমনকি সার্ভেয়ার আসাদুর রহমান নিজের স্ত্রীর নামে জাল কাগজপত্র তৈরি করে ভূমি অধিগ্রহণের টাকা স্ত্রীর নামে উত্তোলন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট অফিসের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সার্ভেয়ার আসাদুর রহমানের পদায়ন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে হলেও রহস্যজনক কারণে তিনি বিগত ১১ বছর ধরে সংযুক্তিতে পটুয়াখালীতে কর্মরত রয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় যোগদানের পর একটানা পাঁচ বছর ভূমি অধিগ্রহণ শাখায় কাজ করার পর ২০২০ সালে তাকে গলাচিপা উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। কিন্তু ছয়মাস যেতে না যেতেই তদবির করে তিনি (আসাদ) পূর্ণরায় পটুয়াখালী ভূমি অধিগ্রহণ শাখায় চলে আসেন।
পরবর্তীতে ব্যাপক দুনীতি ও অনিয়মের অভিযোগে তাকে মির্জাগঞ্জে বদলী করা হলেও সেখানে ছয় মাস যেতে না যেতেই তিনি (আসাদ) আবার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় বদলি হয়ে চলে আসে।
ভুক্তভোগীরা অবিলম্বে সার্ভেয়ার আসাদুর রহমান আসাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের ব্যাপারে সার্ভেয়ার আসাদুর রহমান আসাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা দিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, অধিগ্রহণ বিষয়ে যথেষ্ট স্বচ্ছতার সাথে কাজ করা হয়। সেবা প্রার্থীদের কোনো ধরনের হয়রানির করার সুযোগ নেই। তারপরেও সেবা প্রার্থীদের হয়রানির সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে সে ব্যাপারে ভুক্তভোগীদের সুনিদৃষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, পুরো বিষয়টির খোঁজ খবর নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ রত্নাই সেতুর প্রকল্পে নকশা নিয়ে নানা প্রশ্ন
রাজউকের পরিচালক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম - দুর্নীতির অভিযোগ বিগত দিনের তদন্ত রিপোর্টে হতাশ অভিযোগকারিরা
হাসপাতালের ময়লার গাড়িতে পাচার হচ্ছে সরকারি ওষুধ! বছরে ১২০০ কোটি টাকার লুটপাটের অভিযোগ
রাজউকের মহাখালী ইউআরপি ভবন ভোগান্তির ভবন চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীরা।
অস্তিত্বহীন প্রভাষক দিয়ে সত্যায়ন: ফেঁসে যাচ্ছেন হোমিওপ্যাথিক কলেজের সহকারী অধ্যক্ষ
দিনাজপুর আমলি আদালতের পেশকার মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, হয়রানি ও প্রবীণ সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগ
আদিতমারী ভূমি অফিস অনিয়ম ও দুর্নীতির আখড়া!! ঘুস দিলে কাজ হয়, না দিলে হয়রানি
লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভুল রিপোর্টে বিপাকে রোগীরা
বদলি ঠেকিয়ে টেন্ডার সাম্রাজ্য! নরসিংদীতে মনসুর সিন্ডিকেটের দাপট
পিরোজপুরে চাচাকে পিতা সাজিয়ে ভূমিদস্যু মানসুরের জাল-জালিয়াতি
ভোটকেন্দ্র সংস্কারে অনিয়ম কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চলে ভূয়া ঔষধ প্রেসক্রিপশন
নানা অব্যবস্থাপনা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে, সিন্ডিকেটের কবলে রাজস্ব ও যাত্রীসেবা
সেতাবগঞ্জে ঋণ নিয়ে বিরোধ তুঙ্গে: ১৫ দিনের আল্টিমেটাম দিলেন পাওনাদার
হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিস সহকারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
গৌরীপুরে গরুর হাটে প্রশাসনের ‘নিকু’ বাণিজ্য, রাজস্ব ফাঁকি ৪০ লাখ
লালমনিরহাটের কালীগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ১৮ জন আটক
রেলওয়ের সম্পদ দখল ও দীর্ঘস্থায়ী বদলি জট : দিনাজপুরে গণশুনানিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লালমনিরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের রিপোর্টে ধ্রুমজাল একবছরে ২৫ লক্ষ, চারবছরে ১৩ লক্ষ টাকা আত্মসাৎ
লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে কু-প্রস্তাব সহ অর্থ আদায়ের অভিযোগ
লালমনিরহাটে উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে
বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড সাঁটিয়ে প্রবাসীর জমি দখল
বদলি ঠেকিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া জেলা পরিষদ কর্মচারী সাইফুল
জুলাই আন্দোলনে হামলাকারী ব্র্যাক ইউনিভার্সিটির কর্মকর্তা সুকেশ কুমার বহাল তবিয়তে!
যশোর বিমান বন্দরে নিলামের নামে তুঘলকি কান্ড
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে আলামিনের চাঁদাবাজিতে অতিষ্ঠ কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী
ডিএনসিসিতে ত্রিরত্নসহ এখনও বহাল তবিয়তে
অপরাধ ডাকতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ
ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আসাদ, ঘুরে ফিরে বার বার একই জায়গায়